বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী বাংলাদেশ ব্যাংকের প্রাক-অর্থায়ন স্কিমের আওতায় ঋণ প্রদান করবে আইএফআইসি ব্যাংক ময়মনসিংহে নির্বাচনী দায়িত্ব পালনে দক্ষতা বাড়াতে পুলিশের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু পদোন্নতি নিয়ে শিহাবের আপিল, ‘বিধিবহির্ভূত নয়’ বলছে চট্টগ্রাম বন্দর এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন রুশ রাষ্ট্রদূত - আগামী মাসে রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে ২০২৭ সালে নেপাল সফরে যাবে বাংলাদেশ দল, সূচি চূড়ান্ত নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি সিগারেটের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
advertisement
জাতীয়

অন্তর্বর্তী সরকার গঠন করা হবে: সেনাপ্রধান

কর্পোরট সংবাদ ডেস্ক: সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশে ক্রান্তিকাল চলছে। সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেছি। সমস্ত হত্যা ও অন্যায়ের বিচার করব। সেনাবাহিনীর ওপর আস্থা রাখেন।

আজ সোমবার (৫ আগস্ট) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।  

সেনাপ্রধান বলেন, দেশে শান্তিশৃঙ্খলা বজায় রাখেন। আপনারা আমার ওপর আস্থা রাখেন, একসাথে কাজ করি। দয়া করে সাহায্য করেন। মারামারি সংঘাত করে আর কিছু পাব না। সংঘাত থেকে বিরত হোন। সবাই মিলে সুন্দর দেশ গড়েছি।

সেনাপ্রধান বলেন, ‘আমি দায়িত্ব নিচ্ছি৷ আপনারা আমাদের সহযোগিতা করেন৷ সেনাবাহিনী কোনো গোলাগুলি করবে না৷ পুলিশ কোনো গোলাগুলি করবে না৷ আজ রাতের মধ্যে সমাধানে যাওয়ার চেষ্টা করবো, তবে ২-১ দিন সময় লাগতে পারে৷’

তিনি বলেন, ‘আপনারা আর ভাঙচুর করবেন না। আমি আন্দোলনকারী শিক্ষার্থীদের বলবো, আপনারা ঘরে ফিরে যান।’

এর আগে, দেশের চলমান সংঘাতপূর্ণ পরিস্থিতিতে সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এ কারণে জাতির উদ্দেশে ভাষণ দুপুর ২টার পরিবর্তে বিকাল ৪টায় করা হয়েছে।

সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলনকারীদের ঘোষিত অসহযোগ কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ শাহবাগে জড়ো হতে থাকে। এতে জনসমুদ্রে পরিণত হয় ঢাকা।

সর্বশেষ পাওয়া সংবাদ