বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী বাংলাদেশ ব্যাংকের প্রাক-অর্থায়ন স্কিমের আওতায় ঋণ প্রদান করবে আইএফআইসি ব্যাংক ময়মনসিংহে নির্বাচনী দায়িত্ব পালনে দক্ষতা বাড়াতে পুলিশের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু পদোন্নতি নিয়ে শিহাবের আপিল, ‘বিধিবহির্ভূত নয়’ বলছে চট্টগ্রাম বন্দর এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন রুশ রাষ্ট্রদূত - আগামী মাসে রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে ২০২৭ সালে নেপাল সফরে যাবে বাংলাদেশ দল, সূচি চূড়ান্ত নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি সিগারেটের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
advertisement
জাতীয়

শাহবাগে মানুষের ঢল

কর্পোরট সংবাদ ডেস্ক: রাজধানীর শাহবাগে বৈষম্যবিরোধী আন্দোলনে যোগ দিয়েছেন হাজার হাজার ছাত্র-জনতা। সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আজ সোমবার (৫ আগস্ট) ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি পালনের কারফিউ ভেঙে যাত্রাবাড়ী উত্তরাসহ বিভিন্ন পয়েন্টে রাজধানীমুখী লাখ লাখ মানুষের স্রোত নেমেছে।

শাহবাগ আন্দোলনে যোগদানকারীরা বলছেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছি। দাবি একটাই শেখ হাসিনার পদত্যাগ।’

এর আগে ঘোষিত কর্মসূচি অনুযায়ী, দুপুর ২টায় রাজধানীর শাহবাগ মোড়ে জমায়েত হবেন আন্দোলনকারীরা। এজন্য সারাদেশ থেকে ছাত্র-জনতাকে ঢাকায় আসার আহ্বান জানিয়েছেন সমন্বয়করা।

এদিকে জাতির উদ্দেশে দুপুর তিনটায় ভাষণ দেবেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ -জামান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) ওয়েবসাইটের মাধ্যমে এ তথ্য জানানো হয়। আইএসপিআর থেকে বলা হয়, সে পর্যন্ত ধৈর্য ধরার আহ্বান জানানো হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ