বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
জাতীয়

বৃহস্পতিবার থেকে সীমিত পরিসরে চলবে ট্রেন

নিজস্ব প্রতিবেদক : কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে বাংলাদেশ রেলওয়ের (বিআর) সেবা প্রায় দুই সপ্তাহ বন্ধ থাকার পর আগামীকাল বৃহস্পতিবার (১ আগস্ট) থেকে সীমিত পরিসরে যাত্রীবাহী ট্রেনের কার্যক্রম পুনরায় শুরু হবে।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার শাহাদাৎ হোসেন মঙ্গলবার বলেন, ‘চলমান কারফিউ শিথিলের সময় কিছু লোকাল, মেল এবং কমিউটার ট্রেন স্বল্প দূরত্বের রুটে পরিচালনা করা হবে।’ জানতে চাইলে তিনি আরও বলেন, ‘আন্তঃনগর ট্রেন চলাচলের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে এ বিষয়ে দুই, তিন দিন পরে সিদ্ধান্ত নেওয়া হবে।’

রাজধানীর রেল ভবনে রেলপথমন্ত্রী মো. জিল্লুল হাকিম রেলপথ মন্ত্রণালয় ও রেলওয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

এর আগে ২৪ জুলাই রেলপথ মন্ত্রণালয়ের সচিব হুমায়ুন কবীর সাংবাদিকদের বলেছিলেন যে রেলওয়ে পরের দিন থেকে সীমিত পরিসরে কার্যক্রম পুনরায় শুরু করবে, কিন্তু পরে সেই সিদ্ধান্ত থেকে রেলওয়ে সরে আসে।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সহিংসতার মধ্যে ১৮ জুলাই বিকেল থেকে বাংলাদেশ রেলওয়ে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ করে।

সর্বশেষ পাওয়া সংবাদ