বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
জাতীয়

কোটা আন্দোলন ইস্যুতে পররাষ্ট্রমন্ত্রীকে ১৪ দূতাবাসের চিঠি

কর্পোরট সংবাদ ডেস্ক: শিক্ষার্থীদের আন্দোলন মোকাবিলা ও সংঘাতে আইনশৃঙ্খলা বাহিনীর মাত্রাতিরিক্ত বল প্রয়োগের ক্ষেত্রে জবাবদিহি নিশ্চিত করার তাগিদ দিয়ে পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছে ১৪ দূতাবাস। একই সঙ্গে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে তৈরি হওয়া সংকটে নতুন করে প্রাণহানি এড়াতে বলা হয়েছে এবং সকল পক্ষকে চলমান সংকটের টেকসই সমাধান খোঁজারও তাগিদ দেওয়া হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের কাছে গত বুধবার দেওয়া এক চিঠিতে দূতাবাসগুলো এ পরামর্শ দেয়।

যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ইতালি, স্পেন, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, সুইডেন, নরওয়ে, ডেনমার্ক, অস্ট্রেলিয়া ও ইউরোপীয় ইউনিয়ন দূতাবাস চিঠিটি দেয়।

দূতাবাসগুলো চিঠিতে আটক ব্যক্তিদের ক্ষেত্রে যথাযথ বিচার প্রক্রিয়া অনুসরণের তাগিদ দিয়েছে। মতপ্রকাশের স্বাধীনতা ও সমাবেশের অধিকার সমুন্নত রাখার কথাও বলেছে দূতাবাসগুলো।

দূতাবাসগুলো মনে করে, টানা কারফিউ জারি ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় নাগরিকদের জীবনে সুদূরপ্রসারী প্রভাব পড়েছে। ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে। যোগাযোগ চরমভাবে ব্যাহত হয়েছে। এ কারণে দূতাবাসগুলো যত দ্রুত সম্ভব সারা দেশে ইন্টারনেট পরিষেবা পুরোপুরি চালু করতে অনুরোধ জানায়।

সর্বশেষ পাওয়া সংবাদ