বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
জাতীয়

২২৩ পদে উপনির্বাচন স্থগিত করেছে ইসি

কর্পোরট সংবাদ ডেস্ক: স্থানীয় সরকারের ২২৩টি পদে উপ-নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। চলমান কারফিউয়ের কারণে নির্বাচন স্থগিত করা হয়েছে বলে জানা গেছে।

ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আশরাফুল আলম ইতোমধ্যে এ সংক্রান্ত চিঠি রিটার্নিং কর্মকর্তাদের পাঠিয়েছেন। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ভোট স্থগিত থাকবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।  

আগামী ২৭ জুলাই বিভিন্ন জেলা পরিষদের ২৩টি পদে, পৌরসভার পাঁচটি পদে ও ইউনিয়ন পরিষদের ১৯৫টি পদে উপ-নির্বাচন হওয়ার কথা ছিল। কারফিউ উঠে গেলে ভোটের তারিখ পরিবর্তন করে নতুন তারিখে ভোটগ্রহণ করতে পারে ইসি।

গত ১১ জুলাই প্রার্থীরা প্রতীক নিয়ে প্রচার শুরু করেন। এক্ষেত্রে ১৫ দিন তারা প্রচারের সময় পেয়েছিলেন। নতুন তারিখ হলে তাদের প্রচারের সময় বাড়তে পারে। নির্বাচনে ভোটগ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ  হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ