সোমবার, ২৯ জুন ২০২৬
সোমবার, ২৯ জুন ২০২৬
শিরোনাম
ঢাকায় নতুন বিভাগীয় কমিশনার, সিলেট ও কুমিল্লায় নতুন ডিসি নিয়োগ বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ, উন্নত বাংলাদেশ গড়তে প্রস্তুত হও: প্রধানমন্ত্রী ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ - ক্রিকেটার তাসকিন-অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা সাতক্ষীরা সীমান্তে বিজিবির জব্দ করা প্রায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস এনআরবিসি ব্যাংকে এমএসএমই উদ্যোক্তা মেলা ও পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনা ১২ প্রতিষ্ঠানের সূচকের বড় উত্থানে বেড়েছে লেনদেন ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৪৩০
advertisement
জাতীয়

পদ্মা সেতুতে প্রতিদিন ক্ষতি প্রায় ২ কোটি টাকা

কর্পোরেট সংবাদ ডেস্ক : মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে পদ্মা সেতুতে কারফিউতে প্রতিদিন গড়ে যান পারাপার হচ্ছে প্রায় তিন হাজার। টোল আদায় হচ্ছে- প্রায় ৪০ লাখ টাকা। অথচ স্বাভাবিক সময়ে প্রতিদিন গড়ে ১৯ হাজার ১৬৮ যান পারাপারে গড় টোল আদায় হতো ২ কোটি ৩২ লাখ ১৪ হাজার ২২ টাকা।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, এতে প্রতিদিন পদ্মা সেতুতে রাজস্ব কমেছে প্রায় ২ কোটি টাকা।

এদিকে রাজধানীসহ দেশব্যাপী দুর্বৃত্তের ধ্বংসযজ্ঞ চালালেও তাদের টপ টার্গেটে থাকা পদ্মা সেতুতে সুবিধা করতে পারেনি। বৃহস্পতিবার পদ্মা সেতুর মাওয়া প্রান্তের পদ্মা সেতুর উত্তর থানার কাছে কোটা সংস্কার আন্দোলনকারীরা ব্যারিকেট দেয়ার চেষ্টাকালে পুলিশের সাথে সংঘর্ষ হয়। পরে আন্দোলনকারীদের ইটপাটকেলে থানা ভবন ক্ষতিগ্রস্ত হয়। পরে পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর আন্দোলনকারীরা অবস্থান নেয় পদ্মা সেতুর মাওয়া চৌরাস্তার গোল চত্ত্বরে। পরে সেখান থেকেও সরিয়ে দেয়া হয়। এরপর আর কোন চ্যালেঞ্জ না আসলেও সর্বোচ্চ সর্তকতায় ছিল আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। পরদিন শুক্রবার সেতুতে মোতায়েন করা হয় বিজিবি। গত শনিবার থেকে সেতুর নিরাপত্তায় সার্বক্ষনিক মোতায়েন রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

সেতুর নিরাপত্তায় সেতুর কাছেই স্থাপন করা হয়েছে শেখ রাসেল সেনানিবাস। সেনানিবাস তথা পূর্ণাঙ্গ ক্যান্টনমেন্ট রয়েছে জাজিরায়। মাওয়া প্রান্তেও রয়েছে শেখ রাসেল সেনানিবাসের একটা অংশ। সেতুর স্থল ভাগ ছাড়াও নৌপথেও নজরদারি বাড়ানো হয়েছে। তাই জলে ও স্থলে সেতুর সবখানেই সব রকম পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে সেনাবাহিনী। এদিকে পদ্মা সেতুতে ধ্বংসযজ্ঞের গুজব ছাড়ানো হচ্ছে। টোল প্লাজা বা সেতু তো দূরের কথা বাস্তবে দুর্বৃত্তরা ধারে কাছেও আসতে পারেনি। এক মিনিটের জন্যও বন্ধ হয়নি, সার্বক্ষণিক সেতু যান চলাচলের জন্য প্রস্তুত রয়েছে। কারফিউর কারণে এখন ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে এর আগে সিডিউল অনুযায়ী সব ট্রেনও স্বাভাবিক চলাচল করেছে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, সেতুতে যান চলাচলে কোন চ্যালেঞ্জ নেই। তবে বর্তমানে কারফিউর কারণে খাদ্যবাহী ট্রাক, পিকাপভ্যান, কাভার্ডভ্যান, অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন জরুরি যান চলাচল করছে। কিছু কিছু মোটারসাইকেলও চলছে। তবে নিরাপত্তার স্বার্থে যানবাহনগুলো তল্লাশি করা হচ্ছে। যাতায়তের কারণ সম্পর্কে জেরার মুখেও পরতে হচ্ছে।

মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন জানিয়েছেন, বিশেষ আইনশৃঙ্খলা সভায়ও পদ্মা সেতুর নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্বারোপ করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ