বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
আন্তর্জাতিক স্বীকৃতি পেল বাংলাদেশ ব্যাংক - অর্জন করল 'মায়া ডিক্লারেশন কমিটমেন্ট অ্যাওয়ার্ড-২০২৬' বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ‘এমলিনো ডায়াবিট রান’ এর নিবন্ধন শুরু ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট যশোর শিক্ষা বোর্ডে ১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন ভারতে ব্রিকস সম্মেলনে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনিয়ম–জালিয়াতির অভিযোগ: - বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পদত্যাগ করলেন সায়মা ওয়াজেদ পুতুল ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা - পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবা হারা ছোট্ট মেয়ে ঋণ নিয়ে রাশিয়ায় পাড়ি, ইউক্রেন যুদ্ধে প্রাণ গেল মামুনের নরসিংদীতে  প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গু রোগী, চাপ বাড়ছে হাসপাতালে
advertisement
জাতীয়

দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে ৬.৯ ডিগ্রি

কর্পোরেট সংবাদ ডেস্ক : শৈতপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশ। টানা কয়েকদিন ধরে উত্তরের জেলা পঞ্চগড়ের উপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। হিমেল বাতাস আর ঘন কুয়াশায় জবুথবু প্রকৃতি।

মঙ্গলবার (১০ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে পঞ্চগড়ে ৬ দশমিক ৯ ডিগ্রিতে, যা এই মৌসুমেও সর্বনিম্ন। এতে চরম দুর্ভোগে পড়েছেন জেলার নিম্ন ও খেটে খাওয়া মানুষজন।

উত্তরের জেলা পঞ্চগড় মাঝারি শৈত্যপ্রবাহের দাপটে বিপর্যস্ত হয়ে পড়েছে। শীতল বাতাসের সঙ্গে গুঁড়ি গুঁড়ি কুয়াশা বৃষ্টি ঝরছে।

আবহাওয়াবিদ আব্দুল হামিদ মিয়া আবহাওয়ার পূর্বাভাসে জানান, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে। সেখানে রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ছিল ৭ ডিগ্রি। এ ছাড়া দিনাজপুরে সাত দশমিক ৯, রংপুরের রাজারহাটে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

উত্তরের জেলা পঞ্চগড়ে আজ মাঝারি শৈত্যপ্রবাহ বইছে। এর আগে শুক্রবার থেকে রোববার পর্যন্ত তাপমাত্রা নয় দশমিক ৬, নয় দশমিক ৫, নয় দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছিল।

সর্বশেষ পাওয়া সংবাদ