সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: - যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা সূচকের উত্থানে লেনদেন শেষ বরিশালে ইসি সানাউল্লাহ - কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায় ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা
জাতীয়

নতুন করে মার্কিন নিষেধাজ্ঞার সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কর্পোরেট সংবাদ ডেস্ক : বাংলাদেশের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ওপর নতুন করে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা পাওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ।

সোমবার (৯ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশের সমস্ত বৈদেশিক মিশনে পাঠানো সাম্প্রতিক নির্দেশের কথা উল্লেখ করে, সাংবাদিকরা নতুন কোনো নিষেধাজ্ঞা ভীতি সম্পর্কে তার মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, ‘ মোটেই না ’। বিদেশে ঢাকার স্বার্থ ও পেশাদারিত্ব সমুন্নত রাখতে বাংলাদেশের দূতদের কাছে পাঠানো এই নির্দেশনাকে একটি নৈমিত্তিক কাজ বলে অভিহিত করেন প্রতিমন্ত্রী।

ঢাকা আগামী সপ্তাহে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর আসন্ন সফরের সময় এলিট ফোর্স, র‌্যাপিড অ্যাকশন বাংলাদেশ (র‌্যাব) এর উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি উত্থাপন করবে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, যতক্ষন আমরা স্বচ্ছ থাকি এবং তারাও (মার্কিন) এটাকে ভাল মনে গ্রহণ করে, ততক্ষণ (বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে) কোন অস্পষ্টতার সুযোগ নেই।

শাহরিয়ার বলেন, যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরকালে ঢাকার প্রথম উদ্দেশ্য থাকবে বাংলাদেশ-মার্কিন সম্পর্ককে ভালো উদ্দেশ্য ও আরো ভালো বোঝাপড়ার মাধ্যমে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া।

আরও পড়ুন:

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ব্যাংক-আর্থিকখাত নিয়ে গুজব ছড়ায় জামায়াত-শিবির: ডিবি

যাত্রীদের মেট্রো রেলের নির্দেশিকা অনুসরণের আহ্বান প্রধানমন্ত্রীর

২৫ জানুয়ারি থেকে পল্লবীতে থামবে মেট্রোরেল

এই সম্পর্কিত আরো

ওয়ারিয়ান্স এলামনাইয়ের নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে, আশা পররাষ্ট্র উপদেষ্টার

১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: যশোরের ৬টি আসনে বেড়েছে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রের সংখ্যা

আমার রেকর্ড, নীতি ও ইশতেহার দিয়ে আমাকে বিচার করুন, মিথ্যা বর্ণনা দিয়ে নয়: ডা. শফিকুর রহমান

নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলেই আইনের আওতায়': স্বরাষ্ট্র উপদেষ্টা

সূচকের উত্থানে লেনদেন শেষ

বরিশালে ইসি সানাউল্লাহ কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে পরিণতি খারাপ হবে

সাতক্ষীরায় ঝুকিপূর্ণ ১৭৯টি ভোটকেন্দ্র, সবগুলো আসবে সিসিটিভি ক্যামেরার আওতায়

ক্রিকেট খেলা নিয়ে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, থানায় মামলা