বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
আন্তর্জাতিক স্বীকৃতি পেল বাংলাদেশ ব্যাংক - অর্জন করল 'মায়া ডিক্লারেশন কমিটমেন্ট অ্যাওয়ার্ড-২০২৬' বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ‘এমলিনো ডায়াবিট রান’ এর নিবন্ধন শুরু ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট যশোর শিক্ষা বোর্ডে ১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন ভারতে ব্রিকস সম্মেলনে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনিয়ম–জালিয়াতির অভিযোগ: - বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পদত্যাগ করলেন সায়মা ওয়াজেদ পুতুল ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা - পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবা হারা ছোট্ট মেয়ে ঋণ নিয়ে রাশিয়ায় পাড়ি, ইউক্রেন যুদ্ধে প্রাণ গেল মামুনের নরসিংদীতে  প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গু রোগী, চাপ বাড়ছে হাসপাতালে
advertisement
জাতীয়

২৫ জানুয়ারি থেকে পল্লবীতে থামবে মেট্রোরেল

নিজস্ব প্রতিবেদক : আগামী ২৫ জানুয়ারি থেকে রাজধানীর পল্লবী স্টেশনে থামবে মেট্রোরেল। এমআরটি লাইন-৬ এর পল্লবী স্টেশনটি ওইদিন থেকে সর্বসাধারণের জন্য খোলা হবে।

সোমবার (৯ জানুয়ারি) দুপুরে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের সভাকক্ষে সাংবাদিকদের এই তথ্য জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক।

এম এন সিদ্দিক বলেন, এমআরটি লাইন-৬ এর পল্লবী স্টেশনটি ওইদিন থেকে সর্বসাধারণের জন্য খোলা হবে। মেট্রোরেল চলবে সকাল ৮টার পরিবর্তে সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। তবে গেট খোলা হবে ৮টা থেকে আর বন্ধ হবে ১২টায়।

তিনি বলেন, গত ২৯ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারি পর্যন্ত মেট্রোরেলে ৯০ হাজার যাত্রী যাতায়াত করেছে। এতে আয় হয়েছে ৮৮ লাখ টাকা।

ডিএমটিসিএলের পরিচালনা পর্যদের বৈঠকে সিদ্ধান্ত হয়, যাত্রী চাহিদার কথা বিবেচনায় নিয়ে আগামী ২৫ জানুয়ারি খুলে দেয়া হবে মেট্রোরেলের পল্লবী স্টেশন। এর মধ্য দিয়ে ১২ কিলোমিটার পথে চালু হওয়া মেট্রোর ৯টি স্টেশনের তিনটি চালু হচ্ছে। এর পরপরই খুলে দেয়া হবে মিরপুর-১০ স্টেশনটিও। ধারাবাহিকভাবে ২৬ মার্চের পর বাদবাকি স্টেশন খুলে দেয়ার পরিকল্পনা নেয়া হয়েছে।

গত ২৮ ডিসেম্বর বহুল কাঙ্ক্ষিত মেট্রোরেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম ধাপে উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চালু হয়েছে। চলতি বছরের ডিসেম্বর নাগাদ মতিঝিল পর্যন্ত চালু হওয়ার কথা রয়েছে। আর ২০২৫ সালের মধ্যে মেট্রোরেল যাবে কমলাপুর পর্যন্ত।

উত্তরার দিয়াবাড়ী থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের দৈর্ঘ্য ২০.১ কিলোমিটার। আপাতত ১১.৭৩ কিলোমিটার দৈর্ঘ্যের দিয়াবাড়ী-আগারগাঁও রুটে মেট্রোরেল চালু হয়েছে। মেট্রোরেলের মোট ১৭টি স্টেশনের মধ্যে এই অংশে আছে নয়টি স্টেশন।

উদ্বোধনের পরদিন সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হলেও দিয়াবাড়ী ও আগারগাঁও ছাড়া এই অংশের বাকি সাতটি স্টেশন চালু করা হয়নি। এই স্টেশনগুলো হচ্ছে- উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া। আগামী মার্চ নাগাদ এই রুটের সব স্টেশনে মেট্রোরেল থামবে বলে পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের।

২০১৬ সালের ২৬ জুন এমআরটি-৬ শীর্ষক এই প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর নির্মাণের আনুষ্ঠানিক সূচনা হয় ২০১৭ সালের ২ আগস্ট।

আরও পড়ুন:

ব্যাংক-আর্থিকখাত নিয়ে গুজব ছড়ায় জামায়াত-শিবির: ডিবি

যুক্তরাষ্ট্রে তাকসিমের ১৪ বাড়ি: অভিযোগের বিষয়ে জানতে চান হাইকোর্ট

বেনাপোলে বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত

সর্বশেষ পাওয়া সংবাদ