বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
আন্তর্জাতিক স্বীকৃতি পেল বাংলাদেশ ব্যাংক - অর্জন করল 'মায়া ডিক্লারেশন কমিটমেন্ট অ্যাওয়ার্ড-২০২৬' বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ‘এমলিনো ডায়াবিট রান’ এর নিবন্ধন শুরু ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট যশোর শিক্ষা বোর্ডে ১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন ভারতে ব্রিকস সম্মেলনে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনিয়ম–জালিয়াতির অভিযোগ: - বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পদত্যাগ করলেন সায়মা ওয়াজেদ পুতুল ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা - পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবা হারা ছোট্ট মেয়ে ঋণ নিয়ে রাশিয়ায় পাড়ি, ইউক্রেন যুদ্ধে প্রাণ গেল মামুনের নরসিংদীতে  প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গু রোগী, চাপ বাড়ছে হাসপাতালে
advertisement
জাতীয়

বেনাপোলে বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত

বেনাপোল প্রতিনিধি : ভারত ও বাংলাদেশের সৌহার্দ্য সম্প্রীতির অংশ হিসেবে সীমান্তের বিভিন্ন সমস্যা নিয়ে যশোরের বেনাপোলের সীমান্তবর্তী ইছামতি নদীর তীরে গাতীপাড়ার কামারবাড়ি বিজিবি পোস্টে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মধ্যে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ জানুয়ারি) সকাল ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত বিএসএফের ৫ সদস্যের একটি প্রতিনিধিদল ভারতের তেরোঘর নামক চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এ সময় বিজিবির পক্ষ থেকে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

image-62

বিএসএফের ৫ সদস্যের নেতৃত্ব দেন বিএসএফের ১৫৮ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার শ্রী হরেন্দ্র সিং কুমার। বিজিবি‘র ৫ সদস্যের নেতৃত্ব দেন খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ তানভীর রহমান (পিএসসি, ইঞ্জিনিয়ার্স)।

বিজিবি সূত্র জানায়, বৈঠকে সীমান্ত হত্যা বন্ধ, অবৈধ অনুপ্রবেশ,অস্ত্র, মাদক চোরাচালান ও নারী-শিশু পাচাররোধে উভয় পক্ষের মধ্যে ফলপ্রশু আলোচনা হয়েছে।

খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ তানভীর রহমান (পিএসসি, ইঞ্জিনিয়ার্স) সম্মেলনের বিষয়টি নিশ্চিত করে জানান, সম্মেলন শেষে সন্ধ্যায় বিএসএফের প্রতিনিধি দলটি ভারতে ফিরে যান।

সর্বশেষ পাওয়া সংবাদ