বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট যশোর শিক্ষা বোর্ডে ১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন ভারতে ব্রিকস সম্মেলনে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনিয়ম–জালিয়াতির অভিযোগ: - বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পদত্যাগ করলেন সায়মা ওয়াজেদ পুতুল ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা - পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবা হারা ছোট্ট মেয়ে ঋণ নিয়ে রাশিয়ায় পাড়ি, ইউক্রেন যুদ্ধে প্রাণ গেল মামুনের নরসিংদীতে  প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গু রোগী, চাপ বাড়ছে হাসপাতালে সাহসী সাংবাদিকতার জন্য ফোবানা সম্মাননা পেলেন সাংবাদিক ছাবেদ সাথী ব্যালন ডি'অরের সংক্ষিপ্ত তালিকায় মেসি, আরও আছেন যারা
advertisement
জাতীয়

টানা ৩ দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি : পৌঁষের হাড় কাঁপানো শীতে কাপছে চুয়াডাঙ্গা। অব্যাহত শৈত্য প্রবাহে বেড়েছে শীতের তীব্রতা। গত দুইদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় এ জেলায়।

আজ রোববারও দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৭.৮ ডিগ্রি সেলসিয়াস।

বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল হাসান।

ভোর থেকে বৃষ্টির মতো ঝরছে ঘন কুয়াশা। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে এখানকার জনজীবন। সন্ধ্যা গড়ালেই নেমে যাচ্ছে তাপমাত্রার পারদ। বেলা বাড়ার সাথে সাথে সূর্যের দেখা মিললেও নেই কোন উত্তাপ। এতে কষ্টে আছেন খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। সকালে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারন করছেন তারা। হঠাৎ করেই শীত অনুভুত হওয়ায় অনেকের শরীরেই উঠেছে গরম কাপড়। আগাম প্রস্তুতি না থাকায় হঠাৎ শীতে বিপাকে পড়েছে সাধারন ও ছিন্নমূল মানুষ। শীতে ব্যাহত হচ্ছে কৃষিকাজ। তীব্র ঠান্ডায় দেখা দিচ্ছে শীতজনিত নানা রোগ। হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। মাঝারি শৈত্য প্রবাহে আয় কমেছে শ্রমজীবি মানুষের।

image-55

দিনমজুর ষাটোর্ধ্ব আক্কাস আলী বলেন, হাড় কাঁপানো শীতের কারনে ক’দিন বাড়ির বাইরে বের হতে পারিনি। ঘরে জমানো যে টাকা ছিলো সব শেষ হয়ে গেছে। বাধ্য হয়ে আজ সকালে কাজের সন্ধানে বের হয়েছিলাম। খুব সকালে বাজারে এসে দেখি কোন মানুষ নেই। সকাল ১০ টা বেজে গেলেও এখনও কোন কাজ পাইনি। তাই উপায় না পেয়ে বাড়ি ফিরে যাচ্ছি।

চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছী গ্রামের বাসিন্দা পাখিভ্যান চালক পিয়ার আলী বলেন, ক’দিন ধরে এতো ঠান্ডা যে ঠিকমতো কাজে বের হতি পারছিনে। আজ একটা সমিতির কিস্তির টাকা দিতি হবে তাই ঘরে শুয়ে থাকতি পারিনি। শীতের ভিতর সকাল সাড়ে ১০ টা বেজে গেলিও এখন মানুষজনের দেখা মেলছে না। সকাল থেকে মাত্র ৫০ ট্যাকার ভাড়া মারিছি। এরকম শীতযে আর ক’দিন থাকবেনে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল হাসান জানান, গত দুইদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় এ জেলায়। আজ রোববারও দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়, যা ৭.৮ ডিগ্রি সেলসিয়াস। এরআগে মৃদু শৈত্য প্রবাহ অব্যাহত ছিল। এখন তাপমাত্রা কমে তা মাঝারি শৈত্য প্রবাহে রূপ নিয়েছে। তাপমাত্রা আরও কমে গিয়ে তীব্র শৈত্য প্রবাহে রূপ নিতে পারে।

আরও পড়ুন:

সারাদেশে আরো বাড়বে শৈত্যপ্রবাহ

সর্বশেষ পাওয়া সংবাদ