বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
শিরোনাম
ঝিনাইদহে অর্ধশত সরকারি দপ্তরে দুই হাজার পদ শূন্য: - জনবল সংকটে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা আইন’ পাস গ্রাহকের টাকা আত্মসাত: - ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদন্ড মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার ওয়ার্নার তেহরানের ১০ দফা প্রস্তাব মেনে নিয়েছে যুক্তরাষ্ট্র থানায় ঢুকে ওসির চেয়ারে বসে পড়লেন এমপি, ভিডিও ভাইরাল ইসলামী ব্যাংকের ত্রৈমাসিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত ত্রিশালে জমির নিয়ে বিরোধে যুবককে হত্যা: - একই পরিবারের ৫ জনের যাবজ্জীবন এসএসসির প্রবেশপত্র বিতরণে বোর্ডের জরুরি নির্দেশনা বেনাপোল স্থলবন্দরের ক্রেনের তার ছিড়ে শ্রমিক নিহত, আহত ১
জাতীয়

হিরো আলমের ওপর হামলার ঘটনায় জাতিসংঘের উদ্বেগ

কর্পোরেট সংবাদ ডেস্ক : ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের দিন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকায় জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস।

মঙ্গলবার (১৮ জুলাই) বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী এক টুইট বার্তা এ উ‌দ্বেগের কথা জানান।

টুইটে তিনি লিখেন, ঢাকা-১৭ আসনের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলমের ওপর হামলার ঘটনায় উদ্বিগ্ন বাংলাদেশে জাতিসংঘের কার্যালয়। সহিংসতা ছাড়া নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রত্যেকের মৌলিক মানবাধিকার নিশ্চিত ও সুরক্ষিত করতে হবে।

Imported from WordPress: image-57.png

এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্ন করা হলে মুখপাত্র ম্যাথু মিলার বলেন, গণতান্ত্রিক নির্বাচনে এ ধরনের রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই।

যেকোনো ধরনের সহিংসতার পুঙ্খানুপুঙ্খ, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের জন্য আমরা বাংলাদেশ সরকারকে আহ্বান জানাই।

তিনি আরও বলেন, আমি বলব – যেমনটি আমরা আগেই বলেছি – আমরা আশা করব, বাংলাদেশ সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করবে এবং আমরা তা গভীরভাবে পর্যবেক্ষণ করতে থাকব। যুক্তরাষ্ট্র বলেছে, ওয়াশিংটন নির্বাচন গভীরভাবে পর্যবেক্ষণ করবে।

প্রসঙ্গত, সোমবার (১৭ জুলাই) বিকেলে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমকে বনানীতে ভোটকেন্দ্র থেকে বের হওয়ার সময় শারীরিকভাবে ‘লাঞ্ছিত’ করা হয়। এরপর বিকেলে বনানী বিদ্যানিকেতন স্কুল ভোটকেন্দ্র থেকে বের হওয়ার সময় হিরো আলমের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। পরে হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফেরেন তিনি।

আরও পড়ুন:

ভোট বর্জন করলেন স্বতন্ত্র প্রার্থী তরিকুল

নিবন্ধন পাচ্ছে না গণঅধিকার পরিষদ ও এবি পার্টিসহ ১০ দল

এই সম্পর্কিত আরো

ঝিনাইদহে অর্ধশত সরকারি দপ্তরে দুই হাজার পদ শূন্য: জনবল সংকটে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা আইন’ পাস

গ্রাহকের টাকা আত্মসাত: ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদন্ড

মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার ওয়ার্নার

তেহরানের ১০ দফা প্রস্তাব মেনে নিয়েছে যুক্তরাষ্ট্র

থানায় ঢুকে ওসির চেয়ারে বসে পড়লেন এমপি, ভিডিও ভাইরাল

ইসলামী ব্যাংকের ত্রৈমাসিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ত্রিশালে জমির নিয়ে বিরোধে যুবককে হত্যা: একই পরিবারের ৫ জনের যাবজ্জীবন

এসএসসির প্রবেশপত্র বিতরণে বোর্ডের জরুরি নির্দেশনা

বেনাপোল স্থলবন্দরের ক্রেনের তার ছিড়ে শ্রমিক নিহত, আহত ১