বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ভারতে ব্রিকস সম্মেলনে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনিয়ম–জালিয়াতির অভিযোগ: - বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পদত্যাগ করলেন সায়মা ওয়াজেদ পুতুল ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা - পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবা হারা ছোট্ট মেয়ে ঋণ নিয়ে রাশিয়ায় পাড়ি, ইউক্রেন যুদ্ধে প্রাণ গেল মামুনের নরসিংদীতে  প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গু রোগী, চাপ বাড়ছে হাসপাতালে সাহসী সাংবাদিকতার জন্য ফোবানা সম্মাননা পেলেন সাংবাদিক ছাবেদ সাথী ব্যালন ডি'অরের সংক্ষিপ্ত তালিকায় মেসি, আরও আছেন যারা বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা টিসিবির জন্য ৯ হাজার টন ছোলা ক্রয়ের অনুমোদন
advertisement
জাতীয়

নির্ধারিত সময়েই রাষ্ট্রপতি নির্বাচন হবে: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, নির্ধারিত সময়েই রাষ্ট্রপতি নির্বাচন হবে। এখন পর্যন্ত সংবিধান পাল্টানোর কোনও পরিকল্পনা সরকারের নেই।

বুধবার (৪ জানুয়ারি) রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে অধস্তন আদালতের বিচারকদের জন্য আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন।

যুক্তরাজ্যের সহযোগিতায় এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। চারদিনের এ কর্মশালায় বাংলাদেশের বিচার বিভাগের বিভিন্ন সমস্যা যেমন মামলাজট, মামলা ব্যবস্থাপনা, দ্রুত মামলা নিষ্পত্তির পন্থা ইত্যাদি বিষয়ে আলোচনা করা হবে।

আইনমন্ত্রী বলেন, ‘এখন পর্যন্ত সংবিধান পাল্টানোর কোনও পরিকল্পনা সরকারের নেই। নির্ধারিত সময়েই মহামান্য রাষ্ট্রপতি নির্বাচন হবে। যেহেতু তিনি দুই টার্ম থেকেছেন, সংবিধান অনুযায়ী তিনি আর বেশি থাকতে পারেন না। সেহেতু আমরা নতুন রাষ্ট্রপতি দেখবো, ইনশাল্লাহ।’

বিএনপি নেতাদের জামিনের প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘আদালতের কাজে আইন মন্ত্রণালয় তো নয়ই, সরকারের অন্য কোনও মন্ত্রণালয়ও হস্তক্ষেপ করছে না। আদালত যখন মনে করে যে, জামিন দেয়া যাবে, আদালত জামিন দিয়েছে। যদি মনে করে থাকে যে, জামিন দেওয়া যাবে না, তখন দেয়নি।’

মন্ত্রী আরও বলেন, ‘এটা অহরহ হয়ে থাকে যে, নিম্ন আদালত জামিন দেননি, উচ্চ আদালত জামিন দিয়েছেন। আবার এমনও হয়, নিম্ন আদালত জামিন দিয়েছেন, উচ্চ আদালত সেখানে হস্তক্ষেপ করে তা আটকে দিয়েছেন। এটা নতুন কিছু না বাংলাদেশে। এটা নিয়ে যারা অভিযোগ করছেন, তারা হয়তো জাতীয় পার্টি-বিএনপির আমল দেখেননি বা দেখলেও তারা সেইসব অভিজ্ঞতার কথা এখন বলতে চান না।’

আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার এর সভাপতিত্বে অনুষ্ঠানে যুক্তরাজ্যের হাইকোর্টের জজ বিচারপতি মওরা ম্যাকগোয়ান ও যুক্তরাজ্যের সার্কিট জজ খাতুন স্বপ্না বক্তৃতা করেন।

আরও পড়ুন:

সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন হবে: প্রধানমন্ত্রী

গাইবান্ধা উপনির্বাচনে ভোটকেন্দ্রে ডাকাত নেই : ইসি

পুলিশের সর্বোচ্চ পিপিএম পদক পেলেন মোঃ সাইফুল্লাহ

সর্বশেষ পাওয়া সংবাদ