রবিবার, ২৬ জুলাই ২০২৬
রবিবার, ২৬ জুলাই ২০২৬
শিরোনাম
আইএফআইসি ব্যাংকে বামেলকো কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত ৫৬ বছরে ফের বাবা হলেন কাঞ্চন মল্লিক দেশের চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর কূটনৈতিক তথ্য চুরি করছে নতুন ম্যালওয়্যার ‘গোসার্পেন্ট’, সতর্ক করল ক্যাসপারস্কি বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি দেশের বাজারে ২৬টি টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, শিশুদের ৪ ব্র্যান্ডেও মিলল ক্ষতিকর কণা ট্রাকচালক হোসেন হত্যা - শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৩ আগস্ট এক হাজার টাকার জন্য তাঁত শ্রমিক হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার আইন অনুযায়ী সকল সুযোগ-সুবিধা পাবেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: স্বরাষ্ট্রমন্ত্রী
advertisement
জাতীয়

আজ থেকে রাত ৮টা পর্যন্ত চলবে মেট্রোরেল

নিজস্ব প্রতিবেদক : যাত্রীদের সুবিধার জন্য আজ বুধবার (৩১ মে) থেকে উত্তরার দিয়াবাড়ী-আগারগাঁও রুটে রাত ৮টা পর্যন্ত চলবে মেট্রোরেলের ট্রেন। এতদিন চলত সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত। নতুন সূচিতেও সকাল ৮টায় শুরু হবে ট্রেন চলাচল। এতদিন মঙ্গলবার ট্রেন চলাচল বন্ধ থাকলেও এখন থেকে সাপ্তাহিক ছুটি শুক্রবার।

গত ১৯ মে সংবাদ সম্মেলনে মেট্রোরেলের নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা সরকারি কোম্পানি ডিএমটিসিএল জানিয়েছিল ৩১ মে দিনে ১২ ঘণ্টা চলবে ট্রেন। সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত ‘পিক আওয়ারে’ ১০ মিনিট পরপর মেট্রো চলবে। বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে ১৫ মিনিট পরপর। পরবর্তী তিন ঘণ্টা আবারও ১০ মিনিট পরপর ট্রেন চলবে। বিকেল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে ১৫ মিনিট বিরতিতে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন সিদ্দিক জানান, মেট্রোর সাপ্তাহিক ছুটি মঙ্গলবার হলেও নতুন সময়সূচিতে শুক্রবার বন্ধ থাকবে। সেই সঙ্গে ঈদুল আজহার দিন মেট্রেরেল চলাচল বন্ধ থাকবে বলেও জানানো হয়।

গত ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১১ দশমিক ৭৩ কিলোমিটার দীর্ঘ মেট্রোরেলের (এমআরটি-৬) উত্তরা দিয়াবাড়ি থেকে আগারগাঁও অংশে ট্রেন চলাচল উদ্বোধন করেন। শুরুতে দুপুর ১২টা পর্যন্ত চলত। ধাপে ধাপে এই পথের মাঝের নয়টি স্টেশন খুলে দেওয়া হয়।

স্টেশনগুলো হলো- উত্তরা উত্তর (দিয়াবাড়ি), উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১০, মিরপুর-১১, কাজীপাড়া, শ্যাওড়াপাড়া ও আগারগাঁও।

শুরুতে ১০ মিনিট পরপর ট্রেন চলছিল সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। যাত্রী চাহিদার কথা বিবেচনা করে এপ্রিলের শুরুতে ওই সময় দুই ঘণ্টা বাড়নো হয়। এখন তা বাড়ল আরও ছয় ঘণ্টা।

ডিএমটিসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী জুলাইয়ে ভোর থেকে রাত ১২টা পর্যন্ত ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে। একই মাসে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত পরীক্ষামূলক ট্রেন চলানো হবে। ডিসেম্বরের আগেই এই রুটে চলবে ট্রেন। কমলাপুর পর্যন্ত ট্রেন যাবে ২০২৫ সালের জুনে।

সর্বশেষ পাওয়া সংবাদ