মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
জাতীয়

আইসিটি ও অর্থনৈতিক অঞ্চলে সুইডেনের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

কর্পোরেট সংবাদ ডেস্ক : বাংলাদেশে অর্থনৈতিক অঞ্চল এবং তথ্য যোগাযোগ প্রযুক্তিতে (আইসিটি) আরও সুইডিশ বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমরা বাংলাদেশের আইসিটি ও অর্থনৈতিক অঞ্চলে সুইডেনের কাছ থেকে আরও বিনিয়োগ চাই।’

মঙ্গলবার (৩০ মে) সুইডিশ পোশাক কোম্পানি এইচএন্ডএম-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং প্রেসিডেন্ট হেলেনা হেলমারসনের নেতৃত্বে একটি সুইডিশ প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাক্ষাৎ শেষে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।

শেখ হাসিনা বলেন, তাঁর সরকার রপ্তানি পণ্যে বৈচিত্র্য এনে রপ্তানি ঝুড়িকে আরও সম্প্রসারণ করতে চায়।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের নিজস্ব অর্থনৈতিক নীতি রয়েছে এবং কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি দারিদ্র্য বিমোচন, খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা প্রদানেরও পরিকল্পনা রয়েছে।

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গৃহীত পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, তাঁর সরকার কার্যকরভাবে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা করছে।

তিনি আরও বলেন, তাঁর সরকার জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে খুবই সচেতন এবং এ বিষয়ে কাজ করছে। শেখ হাসিনা বলেন, ‘আমরা জলবায়ুু পরিবর্তনের প্রভাব কমাতে আমাদের নিজস্ব অর্থায়নে কাজ করছি।’

প্রধানমন্ত্রী বলেন, নারীর ক্ষমতায়ন ও লিঙ্গ সমতা নিশ্চিত করতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সরকার কাজ করে যাচ্ছে।
বিশ্বব্যাপী করোনাভাইরাসের উত্থান সত্ত্বেও কোভিড-১৯ মহামারী থেকে উদ্ভূত খারাপ সময়ে বাংলাদেশ থেকে কোন প্রকার ক্রয় আদেশ বাতিল না করার সুইডিশ পদক্ষেপের প্রশংসা করেন প্রধানমন্ত্রী।

অন্যদিকে সুইডিশ ব্যবসায়ী বলেন, বাংলাদেশের সঙ্গে তাদের বিশেষ সম্পর্ক রয়েছে। তিনি বলেন, আমরা গত তিন দশক ধরে বাংলাদেশের সঙ্গে ব্যবসা করছি। আমরা বাংলাদেশের সঙ্গে ব্যবসাকে আরো এগিয়ে নিয়ে যেতে চাই।

হেলেনা হেলমারসন বাংলাদেশের উল্লেখযোগ্য আর্থ-সামাজিক উন্নয়ন এবং কোভিড-১৯ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে সফলভাবে দেশের অগ্রগতি নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করেন।

এ সময় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়া, ঢাকায় সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ফন লিন্ডে এবং এইচএন্ডএম-এর প্রধান আর্থিক কর্মকর্তা অ্যাডাম কার্লসন উপস্থিত ছিলেন। সূত্র-বাসস।

আরও পড়ুন:

শিক্ষার জন্য মুসলিম উম্মাহর প্রতি আরও বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রবাসী বাংলাদেশি কর্মীদের সর্বোত্তম সেবাদানের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশ সংঘাতে নয়, শান্তিতে বিশ্বাসী : প্রধানমন্ত্রী

সর্বশেষ পাওয়া সংবাদ