মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
জাতীয়

নির্বাচন বাধাগ্রস্ত করা হলে কঠোর হাতে দমন: সিইসি

কর্পোরেট সংবাদ ডেস্ক : নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করা হলে কঠোর হাতে দমনের হুশিয়ারী দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, বরিশাল ও খুলনা সিটি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে কাউকেই ছাড় দেয়া হবে না। কেউ অনিয়ম, পেশিশক্তি, মাস্তানি দেখালে কঠোরভাবে দমন করা হবে।

শনিবার (২৭ মে) রাতে বরিশাল সিটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময়ের সময় এ মন্তব্য করেন তিনি।

কাজী হাবিবুল আউয়াল বলেন, নির্বাচনে কোনো প্রার্থীর কর্মীও যদি অসদাচরণ করেন সেই প্রার্থী ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। নির্বাচন প্রক্রিয়া যদি কেউ বাধাগ্রস্ত করেন, এর বিরুদ্ধে যদি কেউ অপকর্মে লিপ্ত হন তিনি এবং যার পক্ষে করা হয়েছে তার বিরুদ্ধে নির্বাচন কমিশন ব্যবস্থা নিতে বাধ্য হবে।

তিনি বলেন, আপনার ভোট যদি অন্য কেউ দিয়ে দেয় বা কেউ যদি অনিয়ম করে তাহলে প্রথমে আপনাকে প্রতিহত করার চেষ্টা করতে হবে। প্রিসাইডিং অফিসার যদি দায়িত্বে অবহেলা করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভোটের দিন আপনাকে জাগ্রত থাকতে হবে। কোথাও অনিয়ম হচ্ছে কিনা সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

পক্ষপাতিত্বহীন নির্বাচন উপহার দিতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর বলেও জানান সিইসি।

বিভাগীয় কমিশনার আমিন উল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান (অব.), নির্বাচন কমিশনের সচিব জাহাঙ্গীর আলম।

মতবিনিময়ে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা উপস্থিত ছিলেন।

আগামী ১২ জুন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ