মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
জাতীয়

নতুন ভিসা নীতির কারণে যুক্তরাষ্ট্রে টাকা পাচার কমবে : পররাষ্ট্রমন্ত্রী

কর্পোরেট সংবাদ ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতির কারণে সেদেশে অবৈধ টাকা পাচার কমবে।’ তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে চান, তাতে সাহায্য করতেই তারা (যুক্তরাষ্ট্র) এ ভিসা নীতি করেছে।

শনিবার (২৭ মে) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠান শে‌ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

মন্ত্রী বলেন, ‘আমরা স্বচ্ছ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করব। এর জন্য যা যা করা দরকার, সেই পরিস্থিতি তৈরি করেছি। সেখানে কেউ যদি সাহায্য করে ভালো, না হলেও আমরা প্রতিজ্ঞাবদ্ধ (সুষ্ঠু নির্বাচন করতে।

অপর এক প্রশ্নের জবাবে ড. মোমেন বলেন, ‘যুক্তরাষ্ট্র আমাদের বলেছে, প্রধানমন্ত্রী যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে চান, সেটাকে সাহায্য করার জন্য তারা তাদের ভিসা নীতি প্রচলন করেছে। আমরা চাইব, এ ভিসা নীতির আওতায় জ্বালাও-পোড়াও বন্ধ হোক। ২০১৪ সালে তারা ৩৮শ’ যানবাহন জ্বালিয়েছে, বগি জ্বালিয়েছে, স্টিমার জ্বালিয়েছে। এখন যদি জ্বালাও-পোড়াও বন্ধ হয়, দ্যট উড বি আ ব্লেসিং। যারা জ্বালাও-পোড়াও করে, তাদের সতর্ক হওয়া দরকার, তাদের নেতাদের সতর্ক হওয়া দরকার।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জ্বালাও-পোড়াওয়ের কারণে যারা একবার জ্বলেছে, তাদের চেহারা দেখলে বড় দুঃখ পাবেন। আমরা আর জ্বালাও-পোড়াও চাই না।’

এসময়, বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূতদের বাড়তি নিরাপত্তা সুবিধা ফেরত দেয়া হচ্ছে না বলেও জানান ডক্টর মোমেন।

মোমেন বলেন, ‘এই দেশে যারা ভোটারবিহীনভাবে নির্বাচিত হয়েছে, তাদের দু-তিন মাসের মধ্যে জনগণ ফেলে দিয়েছে। জনগণের রায়ে নির্বাচিত সরকার না হলে টিকতে পারবে না। আমরা জনগণের ওপর বিশ্বাস করি, জনগণের জন্য কাজ করি, আমাদের অন্য কোনো স্বার্থ নেই। মানুষের যদি মঙ্গল করে থাকি, তাহলে নিশ্চয়ই তারা আমাদের সাহায্য করবে।’

আরও পড়ুন:

জীবন উৎসর্গকারী ৫ বাংলাদেশি শান্তিরক্ষীকে জাতিসংঘের সম্মাননা

দেশের দ্বিতীয় নারী সিটি মেয়র জায়েদা খাতুন

প্রধানমন্ত্রীর অঙ্গীকারে সমর্থন দেয়ায় যুক্তরাষ্ট্রের প্রশংসা বাংলাদেশের

সর্বশেষ পাওয়া সংবাদ