মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
জাতীয়

গাজীপুর সিটি নির্বাচনে ৫০ শতাংশ ভোট পড়েছে: ইসি আলমগীর

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশনার (ইসি) মোহাম্মদ আলমগীর বলেছেন, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ৫০ শতাংশ ভোট পড়েছে। এসময় ভোট শান্তিপূর্ণ হয়েছে ও কারো কোন অভিযোগ পাওয়া যায়নি বলেও জানান তিনি।

বৃহস্পতবিার (২৫ মে) ভোট গ্রহণ শেষে নির্বাচন কমিশন সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ইসি আলমগীর বলেন, নির্বাচনে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বিভিন্ন কেন্দ্রের ফলাফল একত্র করতে রাত আটটা বাজতে পারে বলেও জানান তিনি।

এদিকে গাজীপুরের ভোট নির্বাচন ভবনে বসে সিসি ক্যামেরায় সরাসরি দেখেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল, নির্বাচন কমিশনার আহসান হাবিব খান, রাশেদা সুলতানা, মো. আলমগীর ও মো. আনিছুর রহমান।

শান্তিপূর্ণ ভোট হচ্ছে জানিয়ে নির্বাচন কমিশনার মো. আলমগীর সাংবাদিকদের বলেন, ‘আমরা সিসি ক্যামেরায় দেখছি, শৃঙ্খলার সাথে ভোট হচ্ছে। আইন শৃঙ্খলাবাহিনী ও ইসির নিজস্ব পর্যবেক্ষকদের প্রতিবেদন অনুযায়ী, ভোটের এ পর্যন্ত (প্রথম আড়াই ঘণ্টা) ভালোভাবেই ভোট হচ্ছে।’

এর আগে সকাল ৮টা থেকে শুরু হয় গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) নির্বাচনে ভোটগ্রহণ। ৪৮০ ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা ও ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে শুরু হওয়া এই ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত।

প্রায় ১২ লাখ ভোটার নিয়ে গঠিত গাজীপুর সিটি করপোরেশন। তৃতীয়বারের মত এই সিটি করপোরেশন নির্বাচনে ৫৭টি ওয়ার্ডে মেয়র পদে ৮ জনসহ সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে ৭৮ জন এবং সাধারণ কাউন্সিলর পদে লড়ছেন ২৪৬ জন।

এই নির্বাচনে বিএনপি ও সমমনা দলগুলো অংশ না নিলেও আওয়ামী লীগ, জাতীয় পার্টি, গণফ্রন্ট, ইসলামী আন্দোলন, জাকের পার্টিসহ স্বতন্ত্র প্রার্থীরা অংশ নিয়েছেন ভোটে।

আরও পড়ুন:

সুষ্ঠু নির্বাচনের সহায়ক হতে পারে নতুন মার্কিন ভিসা নীতি: পররাষ্ট্রমন্ত্রী

আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু হবে : প্রধানমন্ত্রী

গাজীপুরের সেই আজিজুরের প্রার্থিতা বাতিল

সর্বশেষ পাওয়া সংবাদ