মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
জাতীয়

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, মার্কিন দূতাবাসের নিন্দা

কর্পোরেট সংবাদ ডেস্ক : রাজশাহীতে এক স্থানীয় বিএনপি নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কবরস্থানে পাঠানোর’ হুমকি দিয়ে যে বক্তব্য দিয়েছেন, তার নিন্দা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।

মঙ্গলবার (২৩ মে) মার্কিন দূতাবাসের পাবলিক অ্যাফেয়ার্সের প্রধান শন জে. ম্যাকিনটোশ এ নিন্দা জানান।

তিনি বলেন, “মার্কিন দূতাবাস যে কোনো ধরনের উত্তেজক ভাষা, ভীতি প্রদর্শন বা সহিংসতার হুমকির নিন্দা জানাচ্ছে।’

সহিংসতা উসকে দেওয়ার যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের দৃঢ় অবস্থানের কথা উল্লেখ করে ম্যাকিনটোশ আরো বলেন, ‘আমরা গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসনের নীতির প্রতি আমাদের সমর্থন পুনর্ব্যক্ত করছি।’ রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাঈদ চাঁদের এই হুমকির বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবিতে দেশব্যাপী ব্যাপক প্রতিবাদ-বিক্ষোভ হওয়ার পর, মার্কিন দূতাবাসের এ মন্তব্যটি এলো।

ম্যাকিনটোশ বলেন, যুক্তরাষ্ট্র একটি স্থিতিশীল, সমৃদ্ধ ও গণতান্ত্রিক ভবিষ্যতের বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশের প্রয়াসকে সমর্থন করতে অঙ্গীকারাবদ্ধ। তিনি বলেন, ‘রাজনৈতিক স্থিতিশীলতা, শান্তিপূর্ণ সহাবস্থান ও গণতান্ত্রিক নীতি-আদর্শের প্রতি শ্রদ্ধা যে কোনো সমাজের বিকাশের জন্য অত্যাবশ্যক।’

উল্লেখ্য, ১৯ মে রাজশাহীর পুঠিয়ার শিবপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক সমাবেশে বিএনপির ওই নেতা প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে প্রকাশ্যে ‘হত্যার হুমকি’ দেন। ওই সমাবেশে চাঁদ বলেন,‘আমরা আর ২৭ বা ১০ দফা দাবি করব না, এখন একটাই দফা- শেখ হাসিনাকে কবরস্থানে পাঠানোর দফা।’

সূত্র-বাসস।

সর্বশেষ পাওয়া সংবাদ