মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
জাতীয়

যুক্তরাষ্ট্র বলে-কয়ে কিছু করে না : পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, যুক্তরাষ্ট্র বলে কয়ে কিছু করে না। তাই মার্কিন নিষেধাজ্ঞা আসবে কি না, সেই বিষয়ে কিছু জানি না। যুক্তরাষ্ট্র তো হাজার হাজার স্যাংশন দিচ্ছে। আশা করি তাদের শুভবুদ্ধির উদয় হবে।

সোমবার (২২ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাতার সফরের বিষয়ে বিস্তারিত জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়। সংবাদ সম্মেলনে সমসাময়িক বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন ড. মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, “একটি দৈনিক পত্রিকার এক প্রতিবেদনে আমার বিষয়ে যে তথ্য দিয়েছে, সেটা মিথ্যা তথ্য। সেখানে বলেছে—আমি মন্ত্রী হওয়ার আগে চায়নিজ প্রতিষ্ঠানে লবিস্ট হিসেবে কাজ করেছি, এটা ডাহা মিথ্যা। বরং বলতে পারেন, আমি সারা জীবন যুক্তরাষ্ট্রে ছিলাম, সেখানে কাজ করেছি।”

এছাড়া বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন করে নিষেধাজ্ঞা আরোপের কোনো কারণ নেই বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

মার্কিন দূতাবাস তাদের দেশের নাগরিকদের বাংলাদেশে চলাচলে ভ্রমণ সতর্কতা জারির বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আমাদের জন্য এটা খুবই দুঃখজনক। আমাদের দেশে এখন হত্যা নেই, গুলি করে কাউকে মারা হয় না। আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। পুলিশ খুব ভালো করছে। কোনো ঘটনা ঘটলে তারা সঙ্গে সঙ্গে অপরাধী ধরে নিয়ে আসে। তারপরও তারা এটা কেন করল বুঝতে পারছি না।”

.আরও পড়ুন:

২৫ মে গাজীপুর সিটিতে সাধারণ ছুটি ঘোষণা

বিকেলে কাতার যাচ্ছেন প্রধানমন্ত্রী

সৌদি আরবে পৌঁছেছেন ৮২৯ হজযাত্রী

সর্বশেষ পাওয়া সংবাদ