মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
জাতীয়

সৌদি আরবে পৌঁছেছেন ৮২৯ হজযাত্রী

কর্পোরেট সংবাদ ডেস্ক : চলতি বছর পবিত্র হজ পালনের জন্য বাংলাদেশ থেকে আজ মোট ৮২৯ জন হজযাত্রী দুটি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন।

রোববার (২১ মে) সৌদি আরব সময় সকাল ৭টা ২০মিনিটে ৪১৪ জন হাজযাত্রীকে নিয়ে প্রথম ফ্লাইটটি জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে- যা জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দর নামেও পরিচিত।

দ্বিতীয় ফ্লাইটটি বাকি ৪১৫ জন হাজযাত্রীকে নিয়ে সকাল সাড়ে ১১টার দিকে সেখানে পৌঁছে।

সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী জেদ্দা বিমানবন্দরে বাংলাদেশ থেকে আসা এসব হজযাত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান। সৌদি আরবের হজ ও ওমরাহ উপমন্ত্রী ড. আব্দুলফাত্তাহ বিন সুলাইমান মাশাতও তাদের স্বাগত জানান।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার রাজধানীর আশকোনা এলাকায় হাজী অফিসে হজ কার্যক্রম-২০২৩ (১৪৪৪ হিজরি) উদ্বোধন করেন।

এ বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২২ হাজার ২২১ জন হজযাত্রী হজ করতে যাচ্ছেন। এর মধ্যে ৬১ হাজার ১১১ জন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং অন্যেরা সৌদিয়া বা ফ্লাইনাসে যাবেন। চাঁদ দেখার উপর নির্ভর করে আগামী ২৭ জুন পবিত্র হজ হতে পারে।

সর্বশেষ পাওয়া সংবাদ