মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
জাতীয়

ঢাকা-কক্সবাজার ট্রেন চলবে সেপ্টেম্বরের মধ্যে: রেলমন্ত্রী

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, এ বছরের আগষ্ট-সেপ্টেম্বর মধ্যেই ঢাকার সাথে রেল যোগাযোগে যুক্ত হবে কক্সবাজার। এ পর্যন্ত প্রকল্পের ৮৪% কাজ শেষ হয়েছে। দ্রুত বাকি কাজগুলো শেষ করা হবে।

মঙ্গলবার (১৬ মে) বিকাল ১২টার দিকে রেলমন্ত্রী কক্সবাজারের ঝিলংজায় দোহাজারি-কক্সবাজার রেললাইন প্রকল্পের কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনের নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শনকালে একথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই রেল প্রকল্পের শুভ উদ্বোধন করবেন। আর এটি চালু হলে দেশের পর্যটন খাতে ব্যাপক উন্নয়নসহ অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় প্রকল্প পরিচালক মুফিজুর রহমান, জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান ও পদস্থ সরকারি কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

পরে রামু হতে মায়ানমারের নিকটে ঘুমধুম পর্যন্ত সিঙ্গেল লাইন ডুয়েল গেজ ট্র্যাক নির্মাণ প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

আরও পড়ুন:

কোন সমাজ ব্যবস্থা ধার করে চলে না: রাষ্ট্রপতি

যুক্তরাষ্ট্রের উচিত নিজেদের ব্যাপারে মনোযোগী হওয়া, বিবিসিকে প্রধানমন্ত্রী

নিরাপদ বিশ্বের জন্য অংশীদারিত্ব সুসংহত করার আহ্বান প্রধানমন্ত্রীর

সর্বশেষ পাওয়া সংবাদ