মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
জাতীয়

স্থগিত এসএসসি পরীক্ষা কবে, জানালেন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : ঘূর্ণিঝড় মোখার কারণে স্থগিত হওয়া এসএসসি পরীক্ষা ২৩ মের পর হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তিনি বলেন, সব বোর্ডের সমন্বয় করে পরবর্তীতে সময়সূচি জানিয়ে দেয়া হবে।

সোমবার (১৫ মে) সকালে রাজধানীর সরকারি টিচার্স কলেজে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, সব লিখিত পরীক্ষা শেষ হলেই স্থগিত হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষাগুলোর তারিখ নির্ধারণ করা হবে। অর্থাৎ, আগামী ২৩ মে’র পর স্থগিত পরীক্ষার তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে।

image-50

তিনি বলেন, নতুন শিক্ষাক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটানো হবে। যার যেদিকে মেধা তাকে সেভাবেই গড়ে তোলার লক্ষ্যে নতুন শিক্ষাক্রম। এর আগে, সৃজনশীল মেধা অন্বেষণ অনুষ্ঠানে র‍্যালিতে অংশ নেন দীপু মনি। বেলুন উড়িয়ে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন তিনি।

উল্লেখ্য, গত ৩০ এপ্রিল সারা দেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। সোমবার গার্হস্থ্য বিজ্ঞান (তত্ত্বীয়), কৃষি শিক্ষা (তত্ত্বীয়), সংগীত, আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা ও ক্রীড়া এবং চারু ও কারুকলা বিষয়ের পরীক্ষা হওয়ার কথা। কিন্তু মাঝে ঘূর্ণিঝড় মোখার কারণে ১৪ ও ১৫ মে’র পরীক্ষা স্থগিত করা হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ