মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে জয়শঙ্করের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বৃহস্পতিবার (১১ মে) সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর এক টুই‌ট বার্তায় জয়শঙ্কর লিখেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে সম্মানিত বোধ কর‌ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত অ‌ভিবাদন ও উষ্ণ শুভেচ্ছা পৌঁছে দিয়ে‌ছি।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের নেতাদের দিকনির্দেশনা ও দর্শন ভারত-বাংলাদেশ মৈত্রীকে শক্তিশালী করে চলেছে।

ভারত মহাসাগরীয় সম্মেলনে যোগ দিতে এদিন বিকেলে ঢাকায় আসেন জয়শঙ্কর। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহ‌রিয়ার আলম।

ঢাকায় অবস্থানকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমে‌নের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন জয়শঙ্কর।

সবশেষ, গত বছরের এপ্রিলের শেষের দিকে ঢাকা সফর করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি ২০১৯ সালে প্রথম ঢাকা সফর করেন। এরপর ২০২১ সালের মার্চে বাংলাদেশে এসেছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ