সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
জাতীয়

জাপানের জাতীয় বিজ্ঞান জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

কর্পোরেট সংবাদ ডেস্ক : কোতো-কু, আমোই-এ জাপানিজ ন্যাশনাল মিউজিয়াম অফ এমার্জিং সাইন্স অ্যান্ড ইনোভেশ (মিরাইকান) পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) শেখ হাসিনার স্পিচ রাইটার এম নজরুল ইসলাম ববলেন, “প্রধানমন্ত্রী মিরাইকান, দ্য ন্যাশনাল মিউজিয়াম অফ ইমার্জিং সাইন্স অ্যান্ড ইনোভেশনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন।’

শেখ হাসিনা জাদুঘরে পৌঁছালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান।

নজরুল ইসলাম বলেন, পরিবেশবান্ধব পরিবেশে মানবজাতি কীভাবে টেকসই উপায়ে টিকে থাকতে পারে- সে বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়।

তিনি বলেন, কীভাবে কার্বন ডাই অক্সাইড নির্গমন, প্লাস্টিক ও মানুষের অন্যান্য কর্মকান্ড মানবজাতি ও এ গ্রহের অন্যান্য প্রাণীদের জীবনকে ঝুঁকিপূর্ণ করে তুলছে সে সম্পর্কে এবং এটি থেকে বাঁচার উপায় সম্পর্কেও তাকে ব্রিফ করা হয়। প্রধানমন্ত্রী স্পেসশিপের একটি প্রদর্শনীও প্রত্যক্ষ করেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানা এ সময় তাঁর বোন শেখ হাসিনার সঙ্গে ছিলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমেদ, বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক মোঃ কামরুজ্জামান ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহউদ্দিন উপস্থিত এসময় ছিলেন।

দর্শকরা আজকের প্রযুক্তিগত অগ্রগতি, প্রতিদিনের সাধারণ প্রশ্ন থেকে শুরু করে সর্বশেষ প্রযুক্তি, বৈশ্বিক পরিবেশ, মহাকাশ অনুসন্ধান এবং জীব বিজ্ঞানের অভিজ্ঞতা লাভ করতে পারে।

প্রদর্শনীগুলি ছাড়াও মিরাইকানের রঙিন লাইন-আপের মধ্যে রয়েছে অভিজ্ঞ ভিত্তিক ক্লাস এবং আলোচনা। এই প্রদর্শনিগুলো মানুষকে বিজ্ঞান ও প্রযুক্তির সাথে যোগাযোগ উপভোগ করার সুযোগ করে দেয়। সূত্র-বাসস।

আরও পড়ুন:

বাংলাদেশে জাপানি ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

এ কে ফজলুল হকের মমত্ববোধ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে: প্রধানমন্ত্রী

সেপ্টেম্বরে বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ-জাপান সম্পর্ক ‘কৌশলগত অংশীদারিত্বে’ পৌঁছেছে : প্রধানমন্ত্রী

জাপানের সঙ্গে বাংলাদেশের ৮ চুক্তি ও সমঝোতা স্মারক সই

সর্বশেষ পাওয়া সংবাদ