শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মুক্তাগাছায় শরীরে পেট্রোল ছিটিয়ে আগুনে পুড়িয়ে যুবককে হত্যার অভিযোগ বিলুপ্ত হলো র‍্যাব, সংসদে স্পেশাল রেসপন্স ব‍্যাটালিয়ন বিল পাশ সরকারি দপ্তরে অনলাইন হাজিরা - ‘মাননীয়’ শব্দ বাদ দিয়ে প্রশাসনের সংস্কার শুরু করলেন প্রধানমন্ত্রী ফার্স্ট ফাইন্যান্সের এজিএমের তারিখ পরিবর্তন আন্তর্জাতিক স্বীকৃতি পেল বাংলাদেশ ব্যাংক - অর্জন করল 'মায়া ডিক্লারেশন কমিটমেন্ট অ্যাওয়ার্ড-২০২৬' বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ‘এমলিনো ডায়াবিট রান’ এর নিবন্ধন শুরু ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট যশোর শিক্ষা বোর্ডে ১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন ভারতে ব্রিকস সম্মেলনে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনিয়ম–জালিয়াতির অভিযোগ: - বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পদত্যাগ করলেন সায়মা ওয়াজেদ পুতুল
advertisement
জাতীয়

তুরস্কের নতুন রাষ্ট্রদূত আমানুল হক

নিজস্ব প্রতিবেদক : পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা মো. আমানুল হককে তুরস্কের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

১৮ ব্যাচের কর্মকর্তা আমানুল হক ১৯৯৯ সালে পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা হিসেবে সরকারি চাকরিতে যোগদান করেন। তিনি বর্তমানে মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার প্রধান হিসেবে কর্মরত রয়েছেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিজ্ঞপ্তি।

পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিভিন্ন দূতাবাসে কর্মরত থাকার পাশাপাশি তিনি অরগানাইজেশন ফর ইসলামিক অপারেশনে কাজ করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী আমানুল হক দুই সন্তানের জনক।

সর্বশেষ পাওয়া সংবাদ