সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
জাতীয়

টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা

কর্পোরেট সংবাদ ডেস্ক : টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বুধবার (২৬ এপ্রিল) দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে জাতির পিতার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি। পরে রাষ্ট্রপতির সহধর্মিণীসহ পরিবারের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।

তারপর পরই রাষ্ট্রপতি, বঙ্গবন্ধু ও ১৯৭৫ সালের ১৫ আগস্ট তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতিহা পাঠ, দোয়া ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় রাষ্ট্রপতিকে তিন বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সমাধি কমপ্লেক্সে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

এসময় কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার মুহাম্মদ ফারুক খান, শেখ হেলালউদ্দিন, প্রধানমন্ত্রীর নির্বাচনি এলাকার উন্নয়ন প্রতিনিধি শহিদ উল্লা খন্দকার, শেখ সালাউদ্দিন জুয়েল, শেখ সারহান নাসের তন্ময়, প্রধানমন্ত্রীর এপিএস-২ গাজী হাফিজুর রহমান লিকু, জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, জেলা আওয়ামী লীগ ও উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে রাষ্ট্রপতি ঢাকা থেকে সড়কপথে পদ্মা সেতু হয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌঁছালে তাঁকে আওয়ামী লীগ নেতারা ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা স্বাগত জানান। যাওয়ার পথে রাষ্ট্রপতি পদ্মা সেতুতে দাঁড়িয়ে সপরিবারে ছবি তোলেন এবং সেখানকার প্রাকৃতিক দৃশ্য অবলোকন করেন।

বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনীতিবিদ মো. সাহাবুদ্দিন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেয়ার পর জাতির পিতার সমাধিতে রাষ্ট্রীয়ভাবে এটাই তাঁর প্রথম শ্রদ্ধা নিবেদন।

আরও পড়ুন:

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে বিশ্বনেতাদের অভিনন্দন

ঈদুল আযহার যাত্রাকেও নির্বিঘ্ন করতে প্রস্তুতি নেওয়ার নির্দেশ সেতুমন্ত্রীর

সুদান থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনা হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সর্বশেষ পাওয়া সংবাদ