সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
জাতীয়

পদ্মা সেতুতে মোটরসাইকেল চলবে: সেতুমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ২০ এপ্রিল সকাল ৬টা থেকে পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচল করবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (১৮ এপ্রিল) প্রধানমন্ত্রীর নির্দেশে গণভবনের ব্যানকুয়েট হল থেকে এই ঘোষণা দেন ওবায়দুল কাদের।

তিনি জানান, নির্ধারিত টোল পরিশোধ করে সার্ভিস লেন দিয়ে পদ্মা সেতুতে পরীক্ষামূলকভাবে মোটরসাইকেল চলাচল করবে। তবে ৬০ কিলোমিটার গতির বেশি চালানো যাবে না মোটরসাইকেল। নিয়ম ভাঙলে পুনরায় পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ করে দেওয়া হবে।

ওবায়দুল কাদের আরও বলেন, কোনো বাইকার যদি নিয়মের ব্যত্যয় ঘটান; যেমন- ওভারস্পিড, লেন না মানা – এমন ক্ষেত্রে সরকার এ সিদ্ধান্ত বাতিল করার সিদ্ধান্ত নিতে পারে৷

এ সময় আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ ও দপ্তর সম্পাদক ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বঙ্গবন্ধু সেতুসহ দেশের অন্যান্য সেতু দিয়ে মোটরসাইকেল চলাচল করলেও পদ্মা সেতুতে দীর্ঘ আট মাসের বেশি সময় বাইক চলাচল বন্ধ ছিল। কারণ পদ্মা সেতুতে দুর্ঘটনা এড়াতে এবং সেতুটি নিরাপদ রাখতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করেছিল সরকার।

২০২২ সালের ২৫ জুন উদ্বোধন করার পরদিন যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয় পদ্মা সেতু। প্রথম দিনে বিপুল সংখ্যক বাইক সেতুটি দিয়ে পার হয়। টাকার বিনিময়ে বাইকে করে সেতু পার করে দেওয়ার অভিযোগও ওঠে। এরমধ্যেই ওই দিন রাতে এক মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন মারাত্মক আহত হন। ওই দুর্ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় আলোচনা-সমালোচনা।

পরদিন সেতুটি দিয়ে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করে সরকার। এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ২৭ জুন সকাল ছয়টা থেকে পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। গণবিজ্ঞপ্তি নিয়ে গত বছরের ১২ ডিসেম্বর হাইকোর্টে একটি রিট করা হয়। সেটি উত্থাপিত হয়নি বলে এ বছরের ১৫ জানুয়ারি খারিজ করে দেন আদালত। অবশেষে যোগাযোগ ব্যবস্থায় মাইলফলক স্থাপন করা পদ্মা সেতুতে মোটরসাইকেল চালকদের দুয়ার খুলল।

সর্বশেষ পাওয়া সংবাদ