বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
নিখোঁজের তিন দিন পর পরিত্যক্ত পুকুর থেকে  কৃষকের মরদেহ উদ্ধার চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা - সদ্যজাত সন্তানকে রেখে না ফেরার দেশে সৈনিক পিয়াস এসবিএসি ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের সিএমএসএমই খাতের পুনঃঅর্থায়নে যুক্ত সংসদে প্রধানমন্ত্রী - ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা-ডিজাইন প্রণয়নের কাজ শেষ সংসদে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী - সড়ক দুর্ঘটনা রোধে গণপরিবহনে জিপিএস চালুর উদ্যোগ তামাকমুক্ত পরিবহন নিশ্চিতের দাবি - গণপরিবহনে পরোক্ষ ধূমপানের শিকার আড়াই কোটি মানুষ স্থানীয় সরকার নির্বাচনও অবাধ, সুষ্ঠু-গ্রহণযোগ্য করতে কমিশন বদ্ধপরিকর: সিইসি ২ বছরের ওয়ারেন্টিসহ দেশের বাজারে শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ আইসিএবি ও আইসিএমএবি’র  জয়েন্ট কলাবোরেশন ফ্রেমওয়ার্ক স্বাক্ষর বাংলাদেশ ব্যাংক ও আইএফআইসি ব্যাংকের মধ্যে চুক্তি
advertisement
জাতীয়

বাংলাদেশে সকল ধর্মের মানুষের সমান অধিকার: পরিবেশমন্ত্রী

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, বাংলাদেশে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার। জাতির পিতা আমাদের একটি ধর্মনিরপেক্ষ দেশ উপহার দিয়েছিলেন তাই সকল ধর্মের মানুষ সমান সুযোগ সুবিধা ভোগ করছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সকলের জন্য সমান সুবিধা নিশ্চিত করছে তাই সকলে সমানভাবে উন্নতি করছে।

শুক্রবার (২৩ ডিসেম্বর) মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে খ্রিস্টান ধর্মালম্বীদের শুভ বড়দিন, ২০২২ উদ্যাপন উপলক্ষে বড়লেখা উপজেলাধীন ৪৭টি গীর্জার অনুকূলে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক বরাদ্দকৃত ২৩.৫০০ মেট্রিক টন জি.আর চাল বিতরণ অনুষ্ঠানে ঢাকাস্থ সরকারি বাসভবন হতে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

উপস্থিত খ্রিষ্টান ধর্মালম্বীদের বড়দিনের শুভেচ্ছা জানিয়ে পরিবেশমন্ত্রী বলেন, সরকার আপনাদের সন্তানদের জন্য বিশেষ সুযোগ সুবিধা প্রদান করছে। তাদের নিয়মিতভাবে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সরবরাহ করা হচ্ছে। মন্ত্রী বলেন, যেকোনো প্রয়োজনে সরকার আপনাদের অন্যান্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।

বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুনজিত কুমার চন্দ এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোঃ তাজউদ্দীন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়েদ উল্লাহ খান প্রমুখ।

দীপংকর বর, জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, বাংলাদেশ তথ্য সূত্রে।

সর্বশেষ পাওয়া সংবাদ