সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
জাতীয়

ট্রেনে ঈদযাত্রা শুরু, প্রথম দিনই শিডিউল বিপর্যয়

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেসের যাত্রার মধ্য দিয়ে শুরু হয়েছে এবারের ট্রেনের ঈদযাত্রা। আর ঈদযাত্রার প্রথম দিনের প্রথম ট্রেনেই শিডিউল বিপর্যয় হয়েছে।

সোমবার (১৭ এপ্রিল) সকাল ৬টায় কমলাপুর রেলস্টেশন থেকে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি রাজশাহীর উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ের ২০ মিনিট পর ট্রেনটি যাত্রী নিয়ে স্টেশন ত্যাগ করে।

ধূমকেতু এক্সপ্রেসে শিডিউল বিপর্যয় হলেও বাকি ট্রেনগুলো মোটামুটি কাছাকাছি সময় ছেড়ে গেছে। সকাল ৮টা পর্যন্ত আন্তঃনগর ও মেইল ট্রেনসহ ১০টি ট্রেনের মধ্যে ৮টি ট্রেন রাজধানী ছেড়ে গেছে।

এখন আন্তঃনগর ট্রেনের মধ্যে পারাবত এক্সপ্রেস, নীলসাগর এক্সপ্রেস, এগারসিন্ধু প্রভাতী ও তিস্তা এক্সপ্রেস স্টেশন থেকে ছেড়ে গেছে। এ ছাড়া মহানগর প্রভাতী ট্রেনটি সোনার বাংলা এক্সপ্রেসের দুর্ঘটনার কারণে এখনও ঢাকায় পৌঁছতে পারেনি। এর ফলে ট্রেনটির শিডিউল সকাল ৭টা ৪৫ মিনিটে থাকা সত্ত্বেও সাড়ে ৯টার দিকে সম্ভাব্য শিডিউল দেওয়া হয়েছে।

কমলাপুর রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মাসুদ সারওয়ার বলেন, দশটি ট্রেনের মধ্যে এখন পর্যন্ত আটটি ট্রেন স্টেশন ছেড়ে গেছে। মহানগর প্রভাতী ট্রেনটি ঢাকায় পৌঁছার পর সেটি আবার ঢাকা ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুত করা হবে।

ঈদ উপলক্ষে আন্তঃদেশীয় মিতালী এক্সপ্রেস ট্রেন ১৮-২৭ এপ্রিল পর্যন্ত এবং মৈত্রী এক্সপ্রেস ট্রেন ২০-২৭ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। তবে আন্তঃদেশীয় বন্ধন এক্সপ্রেস ট্রেন যথারীতি চলাচল করবে।

ঈদযাত্রা শুরুর দিন (সোমবার) থেকে ঈদের আগের দিন পর্যন্ত ঢাকাগামী একতা, দ্রুতযান, পঞ্চগড়, নীলসাগর, কুড়িগ্রাম, লালমনি ও রংপুর এক্সপ্রেস ট্রেন ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি করবে না।

আরও পড়ুন:

১৭ জেলায় তীব্র তাপদাহ, সর্বোচ্চ তাপমাত্রা ৪১.৮ ডিগ্রি

হজযাত্রীদের বায়োমেট্রিক শুরু

সর্বশেষ পাওয়া সংবাদ