সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
জাতীয়

নিউ সুপার মার্কেটের ভেতরে আর আগুন নেই : ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর নিউ সুপার মার্কেটের ভেতরে আর কোথাও আগুন নেই বলে জানিয়েছেন ঢাকা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অতিরিক্ত পরিচালক মো. আখতারুজ্জামান (লিটন)। তিনি বলেন, রাজধানীর নিউ সুপার মার্কেটের আগুন সম্পূর্ণ নির্বাপণ হয়েছে।

রোববার (১৬ এপ্রিল) সকালে সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান ঢাকা ফায়ার সার্ভিসের অতিরিক্ত পরিচালক।

মো. আখতারুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিউ সুপার মার্কেটে লাগা আগুনের সূত্রপাত হয় দোতলা থেকে; পরে ৩ তলায় ছড়ায়।

এদিকে রোববার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় ফায়ার সার্ভিসের পলাশী ব্যারাক ফায়ার স্টেশনের ইনচার্জ ওয়্যার হাউজ ইনস্পেক্টর মো. আল মাসুদ বলেন, গতকাল সকালেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছিল। তারপর থেকেই পুড়ে যাওয়া দোকানগুলো থেকে ধোঁয়া উঠছিল। রোববার সকাল ৯টায় আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়েছে। আমরা পুলিশের কাছে বুঝিয়ে দিয়েছি। এখন আর আগুনের কোনো আলামত নেই।

এর আগে শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে নিউমার্কেটের নিউ সুপার মার্কেটে আগুন লাগার তথ্য জানতে পারে ফায়ার সার্ভিস। ৫টা ৪৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে।

এরপর ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ভয়াবহ আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সঙ্গেও যোগ দেয় সেনা, নৌ, বিমান বাহিনী। আইনশৃঙ্খলা রক্ষাসহ সার্বিক নিরাপত্তায় নিয়োজিত ছিল বিজিবি, র‌্যাব ও পুলিশ সদস্যরাও।

শনিবার সকাল ৯টা ১০ মিনিটে নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

আরও পড়ুন:

নিউ মার্কেটে অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্ত সেই ব্যবসায়ীকে ৫ লক্ষ টাকা দিলেন ফারাজ

একের পর এক আগুন ষড়যন্ত্র কি না খতিয়ে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর

সর্বশেষ পাওয়া সংবাদ