সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
জাতীয়

অনলাইনে নির্বিঘ্ন ভূমি উন্নয়ন কর সেবা প্রদানে ৯ নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক : পহেলা বৈশাখ থেকে ক্যাশলেস ভূমি উন্নয়ন কর সফলভাবে কার্যকর করতে সংশ্লিষ্ট ভূমি কর্মকর্তাদের নির্দেশনা দিয়ে দু’টি পরিপত্র জারি করেছে ভূমি মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতেজানানো হয়েছে, বৃহস্পতিবার এই দুটি পরিপত্র জারি করা হয়েছে।

পরিপত্র দুটি হচ্ছে অনলাইনে ভূমি উন্নয়ন কর নির্ধারণ ও আদায় বিষয়ক নির্দেশাবলী ও অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায়ে সিস্টেম প্রয়োগ সংক্রান্ত টেকনিক্যাল নির্দেশনা।

প্রথমটি বিভিন্ন পরিস্থিতিতে করণীয় সম্পর্কিত সাধারণ নির্দেশ এবং দ্বিতীয়টি ডিজিটাল ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা অপারেট করার ধাপ ও উপায় সম্পর্কিত নির্দেশ।

এরমধ্যে ভূমি মালিকগণও ‘অনলাইনে ভূমি উন্নয়ন কর নির্ধারণ ও আদায় বিষয়ক নির্দেশাবলী’র সরাসরি অংশীজন। এখানকার ৯টি অনুচ্ছেদ এবং সংশ্লিষ্ট উপ-অনুচ্ছেদে প্রদত্ত নির্দেশনা সম্পর্কে জ্ঞাত থাকলে ভূমি মালিক অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের সময় তাঁর সেবা পাওয়ার অধিকারের বিষয়ে সচেতন থাকতে পারবেন।

তাঁরা আরও জানতে পারবেন ভূমি কর্মকর্তারা তাদের কি বিষয়ে সেবা দেবেন এবং সেবা দেওয়ার সময় কি বিষয়ে লক্ষ্য রাখবেন।

সর্বশেষ পাওয়া সংবাদ