সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
জাতীয়

রাজধানীর নিউমার্কেটে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৩০ ইউনিট

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর নিউমার্কেট সংলগ্ন ঢাকা নিউ সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট।

শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটের দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। সবশেষ খবর অনুযায়ী সকাল সোয়া ৯টায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-মিডিয়া) শাহজাহান সিকদার বলেন, ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে এ আগুন লাগে এবং ৫টা ৪৩ মিনিটের মধ্যে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ইউনিট সংখ্যা বাড়িয়ে ৩০টি করা হয়েছে।

এদিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ১৮ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ৯ জন ফায়ার সার্ভিসের কর্মী ও বাকিরা সাধারণ জনতা এবং স্বেচ্ছাসেবী। শনিবার (১৫ এপ্রিল) সকালে ফায়ার সার্ভিস সূত্রে এ তথ্য জানা গেছে।

আহতদের মধ্যে আটজন ফায়ার সার্ভিসের কর্মী ও তিনজন দোকান কর্মচানী। অগ্নিকাণ্ডের ঘটনায় প্রচণ্ড ধোঁয়ায় তারা অসুস্থ হয়ে পড়েন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় পাঁচ হাজারের বেশি দোকান পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতি হয় প্রায় দেড় হাজার কোটি টাকার বেশি। এ অগ্নিকাণ্ডের জন্য ব্যবসায়ীদেরকে পরোক্ষভাবে দায়ী করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) তদন্ত কমিটি।

দেখা যায়, নিউ সুপার মার্কেটের তৃতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হলেও আগুন মার্কেটের একপাশে ছিল। তবে দুই ঘণ্টা পর আগুন তৃতীয় তলার গোটা ফ্লোরে ছড়িয়ে পড়েছে। দ্বিতীয় তলায় এখনও আগুন না ছড়ালেও প্রচণ্ড ধোয়ার সৃষ্টি হয়েছে।

এদিকে ব্যবসায়ীরা মার্কেটের প্রথম তলার দোকানগুলো থেকে ঝুঁকি নিয়ে মালামাল বের করে আনছেন। মার্কেটটিতে ছেলেদের গেঞ্জি, ফুল ও হাফ প্যান্ট, ট্রাউজার, শার্ট ও মেয়েদের টপসসহ নানা ধরণের পোশাক বিক্রি করা হয়ে থাকে। ঈদ উপলক্ষ্যে অতিরিক্ত মাল মজুদ করেছিলেন ব্যবসায়ীরা। তাই বড় ধরণের ক্ষয়ক্ষতির হাত থেকে বাঁচতে জীবনের ঝুঁকি নিয়ে মালামাল সরিয়ে নিচ্ছেন তারা।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ করছে র‍্যাব, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। এছাড়া ব্যবসায়ীরাও আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যদের সাহায্য করছে।

সর্বশেষ পাওয়া সংবাদ