মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম
আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা তা ঠিক করবে আদালত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ২৯ জুন ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা মৃত্যুর ৩০ বছর পর সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল পবিত্র আশুরা - আশুরার তাজিয়া মিছিল নিয়ে ডিএমপির কড়া নির্দেশনা, নিষিদ্ধ ধারালো অস্ত্র ও পটকা চিড়িয়াখানা থেকে বিএলআরআই-এ ‘ডোনাল্ড ট্রাম্প’, গঠনে ১৩ সদস্যের কমিটি বৈষম্য দূর করে শিক্ষাকে আধুনিকীকরণ করা হচ্ছে: শিক্ষামন্ত্রী ফুটবল ইতিহাসের নতুন রেকর্ড - বিশ্বকাপে এখন সবার ওপরে মেসি! হরমুজ প্রণালি অতিক্রম করল ‘এমভি বাংলার জয়যাত্রা’ ক্লোসাকে ছাড়িয়ে মেসির নতুন বিশ্বরেকর্ড - অস্ট্রিয়াকে হারিয়ে শেষ ৩২-এ আর্জেন্টিনা ভিসা ও কনস্যুলার ফি বিদেশে পাঠানো সহজ করল বাংলাদেশ ব্যাংক
advertisement
জাতীয়

৫৬ জেলায় বইছে তাপপ্রবাহ, তাপমাত্রা আরও বৃদ্ধির পূর্বাভাস

কর্পোরেট সংবাদ ডেস্ক : দেশের ৫৬টি জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং সেটি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশজুড়ে তাপমাত্রা আরও বাড়ার পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানান, ঢাকা বিভাগের ১৩টি জেলা, চট্টগ্রাম বিভাগের ১১টি, রাজশাহী বিভাগের ৮টি, খুলনা বিভাগের ১০টি, বরিশাল বিভাগের ৬টি, সিলেট বিভাগের ৪টি ও ময়মনসিংহ বিভাগের ৪টি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

মনোয়ার হোসেন আরও জানান, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আগামী দুই দিন তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে। তবে আগামী পাঁচ দিনে আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে।

অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ।

গতকাল বুধবার (১২ এপ্রিল) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস ছিল চুয়াডাঙ্গায় এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজারহাটে ১৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এদিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আজ দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সর্বশেষ পাওয়া সংবাদ