সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা - এমপি গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী রিমান্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ অব্যবহৃত পড়ে থাকা ২৪টি ট্রমা সেন্টার দ্রুত চালুর উদ্যোগ: থাকছে ২৪ ঘণ্টার অ্যাম্বুলেন্স নেটওয়ার্কও ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক ২৮ বছর পর আবার আসছে ‘হঠাৎ বৃষ্টি’ বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ - ইউনিয়ন পরিষদ পেল ১১৯ কোটি ৫৬ লাখ টাকা বরাদ্দ আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭ দুই বছর পর চালু হচ্ছে কলকাতা-খুলনা  বন্ধন এক্সপ্রেস ট্রেনটি ২৮ সেপ্টেম্বর তাল্লু স্পিনিংয়ের বোর্ড সভা
advertisement
জাতীয়

ঈদের ছুটি বাড়লো ১ দিন

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ঈদুল ফিতরের ছুটি একদিন বাড়ানো হয়েছে। ঈদযাত্রার সুবিধার্থে ২০ এপ্রিল (বৃহস্পতিবার) নির্বাহী আদেশে ছুটি থাকবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। এতে এবার ঈদে টানা পাঁচ বা ছয় দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

সোমবার (১০ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এই ছুটির অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেন, ২০ তারিখ (এপ্রিল) সরকারি ছুটি হিসেবে থাকবে। মানুষের ঈদযাত্রা যাতে সহজ হয়।’

image-40

এই ছুটির মধ্য দিয়ে টানা পাঁচ দিন ছুটি পেলেন সরকারি চাকরিজীবীরা। যদিও এবারের ঈদে তিন দিনের সরকারি ছুটির মধ্যে দুদিনই সাপ্তাহিক ছুটি অর্থাৎ শুক্র ও শনিবার।

গত ২৪ মার্চ পবিত্র রমজান শুরু হয়। এবার রমজান মাস ২৯ দিন ধরে ২২ এপ্রিল (শনিবার) ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ নির্ধারণ করে ছুটির তালিকা করেছে সরকার। সে অনুযায়ী, ২১ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত অর্থাৎ শুক্র, শনি ও রোববার ঈদের ছুটি থাকবে।

তবে ১৯ এপ্রিল (বুধবার) শবে কদরের ছুটি রয়েছে। আর ঈদের ছুটি শুরুর আগে অর্থাৎ ২০ এপ্রিলও (বৃহস্পতিবার) এবার ছুটি ঘোষণা করা হলো।

সর্বশেষ পাওয়া সংবাদ