সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা - এমপি গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী রিমান্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ অব্যবহৃত পড়ে থাকা ২৪টি ট্রমা সেন্টার দ্রুত চালুর উদ্যোগ: থাকছে ২৪ ঘণ্টার অ্যাম্বুলেন্স নেটওয়ার্কও ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক ২৮ বছর পর আবার আসছে ‘হঠাৎ বৃষ্টি’ বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ - ইউনিয়ন পরিষদ পেল ১১৯ কোটি ৫৬ লাখ টাকা বরাদ্দ আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭ দুই বছর পর চালু হচ্ছে কলকাতা-খুলনা  বন্ধন এক্সপ্রেস ট্রেনটি ২৮ সেপ্টেম্বর তাল্লু স্পিনিংয়ের বোর্ড সভা
advertisement
জাতীয়

ঈদে লঞ্চের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৭ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক : ঈদে লঞ্চের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১৭ এপ্রিল থেকে টিকিট পাওয়া যাবে। ঢাকা থেকে বরিশাল এবং বরিশাল থেকে ঢাকায় ফেরার উভয় টিকিট ওই দিন থেকেই যাত্রীরা সংগ্রহ করতে পারবেন।

শনিবার (৮ এপ্রিল) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল যাত্রী পরিবহন সংস্থার সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাটোয়ারী এ তথ্য জানান।

তিনি জানান, ১৭ এপ্রিল থেকে লঞ্চের কেবিনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। ২৭ থেকে ৩০ রমজানের টিকিট যাত্রীরা অগ্রিম সংগ্রহ করতে পারবেন। তবে ডেকের যাত্রীরা যাত্রার দিনেই টিকিট সংগ্রহ করতে পারবেন।

সিদ্দিকুর রহমান বলেন, ঈদযাত্রায় ভাড়া বাড়ছে না। কারণ, লঞ্চের যাত্রীর সংখ্যা কমে গেছে। ভাড়া বাড়ানোর কোনো প্রশ্নই আসে না।

এদিকে, স্পেশাল সার্ভিসের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন লঞ্চ মালিক সমিতির সভাপতি মাহবুব উদ্দীন। তিনি বলেন, চাহিদা থাকলে ঈদের কয়েক দিন বিশেষ ট্রিপ চলবে। আমাদের লঞ্চ প্রস্তুত আছে।

এ ছাড়া যাত্রীদের নিরাপত্তায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সদরঘাট এবং বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।

সর্বশেষ পাওয়া সংবাদ