রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬
রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
কর্ণফুলীতে অপরাধ কমেছে - বেড়েছে পুলিশের তৎপরতা, ফিরেছে স্বস্তি আইএফআইসি ব্যাংকের “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬-চট্টগ্রাম অঞ্চল” অনুষ্ঠিত ১ লাখ ৫৭ হাজারের বেশি প্রবাসীর পোস্টাল ব্যালট এখন দেশে সরকারি অনুদানের চলচ্চিত্রে আবেদনের সময়সীমা বাড়লো এনটিআরসিএ’র সুপারিশে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের তথ্য চেয়েছে মাউশি নোয়াখালীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরেণে ৮ দোকান পুড়ে ছাই সোমবার যশোর যাচ্ছেন তারেক রহমান পরিবার বলছে অন্যায়: - নিউইয়র্কে বাংলাদেশি বংশোদ্ভূত জাবেজকে গুলি করার ব্যাখ্যা দিল পুলিশ আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার রায় ৫ ফেব্রুয়ারি আপিলও খারিজ: - নির্বাচন করতে পারবেন না বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান
জাতীয়

চট্টগ্রাম ৮ আসনে ১৭০টি ভোট কেন্দ্রে ২২ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে মোট ২২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। দুই ভাগে ২২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। ৬ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত ১৬ জন এবং ২৬ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত আরও ছয়জন যুক্ত হয়ে মোট ২২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এ আসনের সোট ১৭০ টি ভোট কেন্দ্র রয়েছে।

ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান এ তথ্য জানান। তিনি বলেন, এ সংক্রান্ত একটি চিঠি চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটকে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, জাতীয় সংসদের ২৮৫ চট্টগ্রাম-৮ নির্বাচনী এলাকার শূন্য আসনের নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন ‘‘The Representation of the People Order’’, ১৯৭২ (পিও নং, ১৫৫ অফ ১৯৭২) এর রুল ১১ (১) এ প্রদত্ত ক্ষমতাবলে নির্বাচনী এলাকা থেকে সংসদ সদস্য নির্বাচনের লক্ষ্যে জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী আগামী ২৭ এপ্রিল এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচন উপলক্ষে মোবাইল কোর্ট আইন, ২০০৯ এবং প্রাসঙ্গিক আইনের আওতায় আচরণবিধি প্রতিপালন নিশ্চিতকরণ এবং নির্বাচনী অপরাধ রোধ ও আইনশৃঙ্খলা রক্ষার নিমিত্তে নির্দেশনার আলোকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এছাড়া নির্বাচনী এলাকায় নিয়োজিত মোবাইল/স্ট্রাইকিং ফোর্স বিশেষ করে বিজিবি মোবাইল টিম আকারে দায়িত্বপালন করে। প্রতিটি মোবাইল টিমে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দায়িত্বপালন করবেন। এ লক্ষ্যে উল্লিখিত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের মধ্য থেকে প্রয়োজনীয় সংখ্যক ম্যাজিস্ট্রেট নিয়োগের প্রয়োজন হবে।

তবে স্থানীয় চাহিদা, ভোটকেন্দ্রের অবস্থান ও ভোটকেন্দ্রের সংখ্যা, ওয়ার্ড বিন্যাস ইত্যাদি বিবেচনায় এবং বাস্তবতার নিরিখে রিটার্নিং অফিসার সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট ও পুলিশ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে মোবাইল-স্ট্রাইকিং ফোর্সের সংখ্যা হ্রাস-বৃদ্ধি করা হলে তদানুযায়ী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগের প্রয়োজন হতে পারে। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা হলো।

আসনটি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩, ৪, ৫, ৬ ও ৭নং ওয়ার্ড এবং বোয়ালখালী উপজেলার কধুরখীল, পশ্চিম ও পূর্ব গোমদণ্ডী, শাকপুরা, সারোয়াতলী, পোপাদিয়া, চরণদ্বীপ, আমুচিয়া ও আহলা করলডেঙ্গা ইউনিয়ন নিয়ে গঠিত।

মোট ভোটার ৪ লাখ ৭৫ হাজার ৯৮৮। এর মধ্যে পুরুষ ২ লাখ ৪১ হাজার ৯২২ ও নারী ২ লাখ ৩৪ হাজার ৭৪ জন। শুধু বোয়ালখালী উপজেলায় ভোটার সংখ্যা ১ লাখ ৬৪ হাজার।

এই সম্পর্কিত আরো

কর্ণফুলীতে অপরাধ কমেছে বেড়েছে পুলিশের তৎপরতা, ফিরেছে স্বস্তি

আইএফআইসি ব্যাংকের “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬-চট্টগ্রাম অঞ্চল” অনুষ্ঠিত

১ লাখ ৫৭ হাজারের বেশি প্রবাসীর পোস্টাল ব্যালট এখন দেশে

সরকারি অনুদানের চলচ্চিত্রে আবেদনের সময়সীমা বাড়লো

এনটিআরসিএ’র সুপারিশে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের তথ্য চেয়েছে মাউশি

নোয়াখালীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরেণে ৮ দোকান পুড়ে ছাই

সোমবার যশোর যাচ্ছেন তারেক রহমান

পরিবার বলছে অন্যায়: নিউইয়র্কে বাংলাদেশি বংশোদ্ভূত জাবেজকে গুলি করার ব্যাখ্যা দিল পুলিশ

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার রায় ৫ ফেব্রুয়ারি

আপিলও খারিজ: নির্বাচন করতে পারবেন না বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান