সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা - এমপি গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী রিমান্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ অব্যবহৃত পড়ে থাকা ২৪টি ট্রমা সেন্টার দ্রুত চালুর উদ্যোগ: থাকছে ২৪ ঘণ্টার অ্যাম্বুলেন্স নেটওয়ার্কও ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক ২৮ বছর পর আবার আসছে ‘হঠাৎ বৃষ্টি’ বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ - ইউনিয়ন পরিষদ পেল ১১৯ কোটি ৫৬ লাখ টাকা বরাদ্দ আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭ দুই বছর পর চালু হচ্ছে কলকাতা-খুলনা  বন্ধন এক্সপ্রেস ট্রেনটি ২৮ সেপ্টেম্বর তাল্লু স্পিনিংয়ের বোর্ড সভা
advertisement
জাতীয়

সার্ভার জটিলতায় ভোগান্তিতে ট্রেনের টিকিট প্রত্যাশীরা

কর্পোরেট সংবাদ ডেস্ক : আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অগ্রিম টিকিট প্রত্যাশীদের চাপে সার্ভারে জটিলতা দেখা দেওয়ায় দ্বিতীয় দিনে রেলের টিকিট কাটতে ভোগান্তিতে পড়েছেন টিকিট প্রত্যাশীরা।

শনিবার (৮ এপ্রিল) রেলের অনলাইন সার্ভারে অতিরিক্ত চাপ থাকায় ধীরগতিতে টিকিট কাটতে হচ্ছে বলে অনেক টিকিট প্রত্যাশী অভিযোগ করেছেন।

কমলাপুর রেলস্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার বলেন, ঈদ যাত্রায় রেলের আগাম টিকিট প্রত্যাশীদের চাপ বেশি থাকায় সার্ভারে জটিলতা তৈরি হয়েছে। এ কারণেই টিকিট বিক্রিতে ধীর গতি দেখা যাচ্ছে।

মাসুদ সারওয়ার বলেন, রেলের অ্যাপে প্রতি মিনিটে অন্তত ১০ লাখ ভিজিটর প্রবেশ করতে পারেন। এছাড়া প্রতি মিনিটে টিকিট বিক্রি করা যায় আট হাজার। কিন্তু আজ টিকিট প্রত্যাশীদের চাপ অনেকটাই বেশি। আজ অন্তত ১৩ লাখ ভিজিটর একবারে প্রবেশ করছেন, এ কারণেই জটিলতা তৈরি হয়েছে।

শনিবার (৮ এপ্রিল) বিক্রি হচ্ছে ১৮ এপ্রিলের টিকিট, রোববার (৯ এপ্রিল) বিক্রি হবে ১৯ এপ্রিলের টিকিট, সোমবার (১০ এপ্রিল) ২০ এপ্রিল ও মঙ্গলবার (১১ এপ্রিল) বিক্রি করা হবে ২১ এপ্রিলের টিকিট।

ঈদে ফিরতি যাত্রার টিকিট বিক্রি করা হবে ১৫ এপ্রিল থেকে। প্রথম দিন (১৫ এপ্রিল) বিক্রি হবে ২৫ এপ্রিলের টিকিট, ১৬ এপ্রিল বিক্রি করা হবে ২৬ এপ্রিলের টিকিট, ১৭ এপ্রিল বিক্রি করা হবে ২৭ এপ্রিলের টিকিট, ১৮ এপ্রিল বিক্রি করা হবে ২৮ এপ্রিলের টিকিট, ১৯ এপ্রিল বিক্রি করা হবে ২৯ এপ্রিলের টিকিট এবং ২০ এপ্রিল বিক্রি করা হবে ৩০ এপ্রিলের টিকিট।

সর্বশেষ পাওয়া সংবাদ