সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
অব্যবহৃত পড়ে থাকা ২৪টি ট্রমা সেন্টার দ্রুত চালুর উদ্যোগ: থাকছে ২৪ ঘণ্টার অ্যাম্বুলেন্স নেটওয়ার্কও ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক ২৮ বছর পর আবার আসছে ‘হঠাৎ বৃষ্টি’ বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ - ইউনিয়ন পরিষদ পেল ১১৯ কোটি ৫৬ লাখ টাকা বরাদ্দ আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭ দুই বছর পর চালু হচ্ছে কলকাতা-খুলনা  বন্ধন এক্সপ্রেস ট্রেনটি ২৮ সেপ্টেম্বর তাল্লু স্পিনিংয়ের বোর্ড সভা শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর বৃদ্ধার মরদেহ উদ্ধার হালুয়াঘাটে আকস্মিক ঝড়ে ঘরবাড়ি গাছপালা বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত
advertisement
জাতীয়

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রোকেয়া রহমান মারা গেছেন

কর্পোরেট সংবাদ ডেস্ক : তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, বিশিষ্ট ব্যবসায়ী ও বাংলাদেশ নারী উদ্যোক্তা ফেডারেশনের প্রতিষ্ঠাতা সভাপতি রোকেয়া আফজাল রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮২ বছর।

বুধবার (৫ এপ্রিল) ভোরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ নোভেনা হাসপাতালে মারা যান তিনি। পরিবার সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) তার মরদেহ ঢাকায় আনা হবে। মৃত্যুকালে তিনি ২ মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

রোকেয়া আফজাল রহমান বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন। তিনি তার কর্মজীবন শুরু করেন ব্যাংকিং সেক্টরে। তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রথম নারী ব্যাংক ব্যবস্থাপক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

১৯৮০ সালে আর.আর. কোল্ড স্টোরেজ লিমিটেডের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কৃষি খাতে ব্যবসা শুরু করেন তিনি।

রোকেয়া আফজাল রহমান প্রেসিডেন্সি ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারপারসন ছিলেন। একইসঙ্গে বোর্ড মেম্বার হিসেবে ব্র্যাক, মানুষের জন্য, এমআইডিএএস, বিএফএফ, এমআরডিআই, স্মাইলিং সান, হেলথ২১-এর মতো সংস্থার সাথে যুক্ত ছিলেন।

তিনি সারাদেশের নারী উদ্যোক্তাদের উন্নয়নে গত ২০ বছর ধরে কাজ করেছেন। সভাপতির দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ ফেডারেশন অব উইমেন এন্টারপ্রেনারসের (বিএফডব্লিউই)।

একজন সফল ব্যবসায়ী হিসেবে তিনি বেশ কিছু আন্তর্জাতিক ও জাতীয় পুরস্কার পেয়েছেন।

সর্বশেষ পাওয়া সংবাদ