সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
অব্যবহৃত পড়ে থাকা ২৪টি ট্রমা সেন্টার দ্রুত চালুর উদ্যোগ: থাকছে ২৪ ঘণ্টার অ্যাম্বুলেন্স নেটওয়ার্কও ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক ২৮ বছর পর আবার আসছে ‘হঠাৎ বৃষ্টি’ বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ - ইউনিয়ন পরিষদ পেল ১১৯ কোটি ৫৬ লাখ টাকা বরাদ্দ আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭ দুই বছর পর চালু হচ্ছে কলকাতা-খুলনা  বন্ধন এক্সপ্রেস ট্রেনটি ২৮ সেপ্টেম্বর তাল্লু স্পিনিংয়ের বোর্ড সভা শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর বৃদ্ধার মরদেহ উদ্ধার হালুয়াঘাটে আকস্মিক ঝড়ে ঘরবাড়ি গাছপালা বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত
advertisement
জাতীয়

আঞ্চলিক মহাসড়ক থেকে টোল আদায়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

কর্পোরেট সংবাদ ডেস্ক : আঞ্চলিক মহাসড়ক থেকে টোল আদায়ের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘সরকার হাজার হাজার কোটি টাকা খরচ করে অবকাঠামো নির্মাণ করছে। তাই আঞ্চলিক মহাসড়কে ন্যূনতম হারে হলেও টোল আদায়ের ব্যবস্থা করতে হবে। এতে মানুষের মধ্যে টোল দেয়ার সংস্কৃতিও গড়ে উঠবে।’

মঙ্গলবার (৪ এপ্রিল) রাজধানীর শেরেবাংলানগর এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় তিনি এ কথা বলেন। সভায় একনেক চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন।

সভাশেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম সাংবাদিকদের ব্রিফ করেন।

পরিকল্পনামন্ত্রী জানান, প্রধানমন্ত্রী একনেক সভায় রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকান্ডের ঘটনায় দু:খ প্রকাশ করেছেন। মান্নান বলেন, ছোট জায়গায় অনেক বেশি দোকান। তারা গাদাগাদি করে ব্যবসা করছেন। নিশ্চয়ই তারা ইচ্ছা করে সেটি করছে না, আমরা সেটি বুঝি। কিভাবে এর সমাধান হতে পারে-এসব নিয়ে প্রধানমন্ত্রী কথা বলেছেন।

পরিকল্পনামন্ত্রী প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরে আরও বলেন, তিনি প্রত্যেক স্কুলে টয়লেট ও স্যানিটেশনের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, স্যানিটেশন বিহীন কোন স্কুল চলবে না।

প্রধানমন্ত্রী আরও বলেন, নারীদের কাজের হিসেব নেই। এটা যোগ করলে প্রবৃদ্ধি বাড়বে। নারীরা অনেক অবদান রাখছেন। নারীর কাজের সেই স্বীকৃতি দেয়া প্রয়োজন। প্রধানমন্ত্রী উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ফসলি জমি যতটা সম্ভব এড়ানো যায় তার পরামর্শ দিয়েছেন।

পরিকল্পনামন্ত্রী জানান, হাওরে সড়কের পরিবর্তে উড়াল সড়ক নির্মাণ করার পক্ষে মত দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া তিনি এক কোটি পরিবারের মাঝে টিসিবির স্বল্প মূল্যের পণ্যের দ্বিতীয় পর্বের বিতরণ কাজ ঈদের আগে শেষ করার নির্দেশ দেন।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে পরিকল্পনামন্ত্রী বলেন, ফায়ার সার্ভিস এর সক্ষমতা বৃদ্ধিতে সরকার কাজ করবে। তবে বঙ্গবাজারে অগ্নিকান্ডের ঘটনায় আমাদের এটাও ভাবতে হবে যে, আমাদের মধ্যে সচেতনতা আরও বাড়াতে হবে।

আরও পড়ুন:

একনেকে ৪ হাজার কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন

জলবায়ুর প্রভাব মোকাবেলায় বৈশ্বিক উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর

পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু

সর্বশেষ পাওয়া সংবাদ