সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
অব্যবহৃত পড়ে থাকা ২৪টি ট্রমা সেন্টার দ্রুত চালুর উদ্যোগ: থাকছে ২৪ ঘণ্টার অ্যাম্বুলেন্স নেটওয়ার্কও ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক ২৮ বছর পর আবার আসছে ‘হঠাৎ বৃষ্টি’ বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ - ইউনিয়ন পরিষদ পেল ১১৯ কোটি ৫৬ লাখ টাকা বরাদ্দ আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭ দুই বছর পর চালু হচ্ছে কলকাতা-খুলনা  বন্ধন এক্সপ্রেস ট্রেনটি ২৮ সেপ্টেম্বর তাল্লু স্পিনিংয়ের বোর্ড সভা শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর বৃদ্ধার মরদেহ উদ্ধার হালুয়াঘাটে আকস্মিক ঝড়ে ঘরবাড়ি গাছপালা বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত
advertisement
জাতীয়

বঙ্গবাজারে আগুন: ৯৯৯-এর সেবা সাময়িক বন্ধ

কর্পোরেট সংবাদ ডেস্ক : রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর সেবা সাময়িকভাবে বন্ধ রয়েছে। জরুরি প্রয়োজনে স্থানীয় থানা অথবা ফায়ার স্টেশনের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে পুলিশ হেডকোয়ার্টার্স।

মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুর সোয়া ১২টায় পুলিশ হেডকোয়ার্টার্স থেকে গণমাধ্যমকে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এর আগে সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগে বঙ্গবাজার মার্কেটে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট কাজ করছে। গাজীপুর ও নারায়ণগঞ্জ থেকেও যোগ দিয়েছে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট।

আগুনে বঙ্গবাজারের টিনশেড দোতলা মার্কেট পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

সরেজমিনে দেখা যায়, আগুনে প্রায় মাটির সঙ্গে মিশে গেছে বঙ্গবাজারের ৫টি মার্কেট। আগুন পুলিশ হেড কোয়ার্টারের সীমানা প্রাচীর ঘেঁষা চারতলা ব্যারাকেও ছড়িয়ে পড়েছে। আগুন ছড়িয়ে পড়তে পারে এই শঙ্কা থেকে আগেই সতর্ক ছিল পুলিশ হেডকোয়ার্টার।

আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের কমপক্ষে ৪ জন আহত হয়ে ঢাকা মেডিকেলসহ আশপাশের হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। এছাড়া ১৫ জনের বেশি সাধারণ মানুষ হাসপাতালে চিকিৎসা নিয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন:

বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে, পুড়ে গেছে সহস্রাধিক দোকান

সর্বশেষ পাওয়া সংবাদ