বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ঠাকুরগাঁও-১ আসনে উপ-নির্বাচন আগামী ২৯ অক্টোবর : ইসি সচিব নিখোঁজের তিন দিন পর পরিত্যক্ত পুকুর থেকে  কৃষকের মরদেহ উদ্ধার চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা - সদ্যজাত সন্তানকে রেখে না ফেরার দেশে সৈনিক পিয়াস এসবিএসি ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের সিএমএসএমই খাতের পুনঃঅর্থায়নে যুক্ত সংসদে প্রধানমন্ত্রী - ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা-ডিজাইন প্রণয়নের কাজ শেষ সংসদে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী - সড়ক দুর্ঘটনা রোধে গণপরিবহনে জিপিএস চালুর উদ্যোগ তামাকমুক্ত পরিবহন নিশ্চিতের দাবি - গণপরিবহনে পরোক্ষ ধূমপানের শিকার আড়াই কোটি মানুষ স্থানীয় সরকার নির্বাচনও অবাধ, সুষ্ঠু-গ্রহণযোগ্য করতে কমিশন বদ্ধপরিকর: সিইসি ২ বছরের ওয়ারেন্টিসহ দেশের বাজারে শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ আইসিএবি ও আইসিএমএবি’র  জয়েন্ট কলাবোরেশন ফ্রেমওয়ার্ক স্বাক্ষর
advertisement
জাতীয়

দুই ঘণ্টা বন্ধ থাকার পর মেট্রোরেল চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক : মেট্রোরেলের বৈদ্যুতিক তারের ওপর গতরাতে অর্থাৎ থার্টি ফার্স্ট নাইটে ওড়ানো কয়েকটি ফানুস পড়েছিল। রবিবার (১ জানুয়ারি) এজন্য দুর্ঘটনা এড়াতে সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত চলাচল বন্ধ রেখেছিল কর্তৃপক্ষ। দুই ঘণ্টায় ফানুস অপসারণের পর মেট্রোরেল চলাচল শুরু হয়েছে।

সকাল ১০টা ০৫ মিনিটে উত্তরা উত্তর স্টেশন থেকে ডাউন লাইনে আগারগাঁও স্টেশনে এসে পৌঁছায় প্রথম ট্রেন।

এরপর আগারগাঁও স্টেশন থেকে আপলাইনে ১০টা ২০ মিনিটে উত্তরা উত্তর স্টেশনের উদ্দেশে পুনরায় ছেড়ে যায় মেট্রোরেলটি।

রোববার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) থেকে এ তথ্য জানা গেছে।

ডিএমটিসিএল সূত্র জানায়, গতরাতে ওড়ানো অনেক ফানুস মেট্রোরেলের বৈদ্যুতিক তারের ওপর এসে পড়ে। দুর্ঘটনারোধে মেট্রোরেল চলাচল দুই ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়। ফানুস অপসারণ শেষে ১০টার সময় মেট্রোরেল চালু করা হয়। তিনি আরও বলেন, এত নিষেধ সত্ত্বেও আমরা এসব থেকে বিরত হইনি। এর কারণে মেট্রোরেলের বৈদ্যুতিক তারে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারত।

ঢাকায় থার্টি ফার্স্ট নাইটে উন্মুক্ত স্থানে কোনো ধরনের আয়োজন করার সুযোগ ছিল না। কঠোর নিষেধাজ্ঞা ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছিল মানুষের বাসাবাড়ির ছাদকেও। কিন্তু তাতে থামিয়ে রাখা যায়নি উদযাপনকে। আতশবাজি আর ফানুসে ভরপুর ছিল ঢাকার আকাশ।

সর্বশেষ পাওয়া সংবাদ