শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মুক্তাগাছায় শরীরে পেট্রোল ছিটিয়ে আগুনে পুড়িয়ে যুবককে হত্যার অভিযোগ বিলুপ্ত হলো র‍্যাব, সংসদে স্পেশাল রেসপন্স ব‍্যাটালিয়ন বিল পাশ সরকারি দপ্তরে অনলাইন হাজিরা - ‘মাননীয়’ শব্দ বাদ দিয়ে প্রশাসনের সংস্কার শুরু করলেন প্রধানমন্ত্রী ফার্স্ট ফাইন্যান্সের এজিএমের তারিখ পরিবর্তন আন্তর্জাতিক স্বীকৃতি পেল বাংলাদেশ ব্যাংক - অর্জন করল 'মায়া ডিক্লারেশন কমিটমেন্ট অ্যাওয়ার্ড-২০২৬' বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ‘এমলিনো ডায়াবিট রান’ এর নিবন্ধন শুরু ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্ট যশোর শিক্ষা বোর্ডে ১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন ভারতে ব্রিকস সম্মেলনে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনিয়ম–জালিয়াতির অভিযোগ: - বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পদত্যাগ করলেন সায়মা ওয়াজেদ পুতুল
advertisement
জাতীয়

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা, সম্পাদক শ্যামল

নিজস্ব প্রতিবেদক : জাতীয় প্রেসক্লাব নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের প্যানেলের বিপুল বিজয় হয়েছে। নির্বাচনে সভাপতি পদে ফরিদা ইয়াসমিন (দৈনিক ইত্তেফাক) ও সাধারণ সম্পাদক পদে শ্যামল দত্ত (সম্পাদক, দৈনিক ভোরের কাগজ) নির্বাচিত হয়েছেন।

সভাপতি পদে ফরিদা ইয়াসমিন পেয়েছেন ৫৬৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামাল উদ্দিন সবুজ পেয়েছেন ৪০১ ভোট। সাধারণ সম্পাদক পদে শ্যামল দত্ত পেয়েছেন ৪৯৬ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইলিয়াস খান পেয়েছেন ৪৭৪ ভোট।

সিনিয়র সহ-সভাপতি পদে হাসান হাফিজ ৫৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কার্তিক চ্যাটার্জি পেয়েছেন ৪০৪ ভোট। সহ-সভাপতি পদে রেজোয়ানুল হক রাজা ৫৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সৈয়দ আলী আসফার পেয়েছেন ৩৫৯ ভোট। কোষাধ্যক্ষ পদে শাহেদ চৌধুরী ৫৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহনাজ দুলাল পেয়েছেন ২০৮ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৫৪০ ভোট পেয়ে বাসসের আইয়ুব ভূঁইয়া ও আশরাফ আলী ৪৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

নির্বাচিত ১০ জন সদস্য হলেন- ফরিদ হোসেন (৪৯৫) ভোট, কাজী রওনাক হোসেন (৪২২) ভোট, শাহনাজ সিদ্দিকী সোমা (৩৯০) ভোট, কল্যাণ সাহা (৩৮২) ভোট, শাহনাজ বেগম পলি (৩৬০) ভোট, সৈয়দ আবদাল আহমেদ (৩৪৭), মো. জুলহাস আলম (৩৪৫), বখতিয়ার রানা ( ৩৩০), মোহাম্মদ মোমিন হোসেন (৩৩০) সীমান্ত খোকন (২৮৯)

আজ শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রাতে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোস্তফা-ই জামিল ফলাফল ঘোষণা করেন।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ