বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনে উপ-নির্বাচন আগামী ২৯ অক্টোবর : ইসি সচিব নিখোঁজের তিন দিন পর পরিত্যক্ত পুকুর থেকে  কৃষকের মরদেহ উদ্ধার চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা - সদ্যজাত সন্তানকে রেখে না ফেরার দেশে সৈনিক পিয়াস এসবিএসি ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের সিএমএসএমই খাতের পুনঃঅর্থায়নে যুক্ত সংসদে প্রধানমন্ত্রী - ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা-ডিজাইন প্রণয়নের কাজ শেষ সংসদে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী - সড়ক দুর্ঘটনা রোধে গণপরিবহনে জিপিএস চালুর উদ্যোগ তামাকমুক্ত পরিবহন নিশ্চিতের দাবি - গণপরিবহনে পরোক্ষ ধূমপানের শিকার আড়াই কোটি মানুষ স্থানীয় সরকার নির্বাচনও অবাধ, সুষ্ঠু-গ্রহণযোগ্য করতে কমিশন বদ্ধপরিকর: সিইসি ২ বছরের ওয়ারেন্টিসহ দেশের বাজারে শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ
advertisement
জাতীয়

দেশে ৫০ ভাগ ভোজ্য তেল উৎপাদনের পরিকল্পনা: কৃষিমন্ত্রী

গাজীপুর প্রতিনিধি: আগামী তিন বছরের মধ্যে দেশে শতকরা ৪০-৫০ ভাগ ভোজ্য তেল উৎপাদনের পরিকল্পনা নেয়া হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।

শনিবার (৩১ ডিসেম্বর) সকালে গাজীপুরের ধান গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানের যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

কৃষিমন্ত্রী বলেন, দেশের কৃষি বিজ্ঞানীরা সরিষার উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন করেছেন যা কৃষকরা চাষ করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন। কিন্তু সরিষার যে উৎপাদন হচ্ছে এটি দিয়ে বাজারে তেমন প্রভাব ফেলা যাচ্ছে না। এজন্য এ বছর কৃষি মন্ত্রণালয় ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।

তিনি বলেন, আগামী তিন বছরের মধ্যে আমরা একটি পরিকল্পনা গ্রহণ করেছি, ইনশাআল্লাহ শতকরা ৪০ – ৫০ ভাগ ভোজ্য তেল দেশে উৎপাদন করব। সরিষার কদর দেশে কমেনি, মানুষ আবার সরিষায় ফিরে যাবে সেই লক্ষ্য নিয়ে কৃষি মন্ত্রণালয় সমন্বিত কর্মসূচি নিয়ে এগিয়ে যাচ্ছে।

ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, কৃষি সচিব ওয়াহিদা আক্তার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বেনজির আলম, কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার। অনুষ্ঠানে ধান গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানী, ঊর্ধ্বতন কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ