বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
নিখোঁজের তিন দিন পর পরিত্যক্ত পুকুর থেকে  কৃষকের মরদেহ উদ্ধার চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা - সদ্যজাত সন্তানকে রেখে না ফেরার দেশে সৈনিক পিয়াস এসবিএসি ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের সিএমএসএমই খাতের পুনঃঅর্থায়নে যুক্ত সংসদে প্রধানমন্ত্রী - ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন, সমীক্ষা-ডিজাইন প্রণয়নের কাজ শেষ সংসদে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী - সড়ক দুর্ঘটনা রোধে গণপরিবহনে জিপিএস চালুর উদ্যোগ তামাকমুক্ত পরিবহন নিশ্চিতের দাবি - গণপরিবহনে পরোক্ষ ধূমপানের শিকার আড়াই কোটি মানুষ স্থানীয় সরকার নির্বাচনও অবাধ, সুষ্ঠু-গ্রহণযোগ্য করতে কমিশন বদ্ধপরিকর: সিইসি ২ বছরের ওয়ারেন্টিসহ দেশের বাজারে শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ আইসিএবি ও আইসিএমএবি’র  জয়েন্ট কলাবোরেশন ফ্রেমওয়ার্ক স্বাক্ষর বাংলাদেশ ব্যাংক ও আইএফআইসি ব্যাংকের মধ্যে চুক্তি
advertisement
জাতীয়

বিএনপির গণমিছিল শুরু

নিজস্ব প্রতিবেদক : সরকারবিরোধী সমমনা দলগুলোর যুগপৎ আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে গণমিছিল শুরু করেছে বিএনপি।

শুক্রবার (৩০ ডিসেম্বর) দুপুর পৌনে ৩টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এ গণমিছিল বের করে দলটি।

মিছিলটি কাকরাইল মোড়, শান্তিনগর, মালিবাগ, মৌচাক হয়ে মগবাজার গিয়ে আবার নয়াপল্টনে ফিরে এসে শেষ হওয়ার কথা রয়েছে। গণমিছিল থেকেই যুগপৎ আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে গণমিছিলকে কেন্দ্র করে রাজধানীর মগবাজার মোড় থেকে পুরানা পল্টন পর্যন্ত জায়গায় জায়গায় সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ ও আইনশৃঙ্খলার রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্যরা।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) এ কে এম হাফিজ আক্তার এই কর্মসূচি সম্পর্কে বলেছেন, বিএনপির গণমিছিলকে কেন্দ্র করে আমরা নিরাপত্তা বলয় রেখেছি যাতে জনগণের ভোগান্তি না হয়। ঢাকা শহরে যেহেতু জামায়াতে ইসলামীকে গণমিছিলের অনুমতি দেওয়া হয়নি তারা কোথায় করবে আমরা তা জানি না।

সর্বশেষ পাওয়া সংবাদ