সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬
সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
নীতি সুদের হার অপরিবর্তিত রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধ ধানের শীষের’ পাশাপাশি ‘কোদালের’ পক্ষে ভোট চেয়েছেন তারেক রহমান ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারি ক্ষতিপূরণসহ ৩ শর্ত মানলে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান ৪ দিন বন্ধ থাকবে ইন্টারনেট ব্যাংকিং বেনাপোল সীমান্তে  বিদেশি পিস্তল-গুলি ও ম্যাগাজিন উদ্ধার জাপানের নির্বাচনে তাকাইচির এলডিপির নিরঙ্কুশ জয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট: - মঙ্গলবার রাত ১২টা থেকে মোটর সাইকেল চলাচলে নিষেধাজ্ঞা ওসমান হাদি হত্যার সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার
জাতীয়

মেট্রোরেলের আরও ২ স্টেশন খুলবে ১৫ মার্চ

কর্পোরেট ডেস্ক : যাত্রী চলাচলের জন্যে মেট্রোরেলের আরও দুই স্টেশন আগামী ১৫ মার্চ খুলে দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক এ তথ্য জানান।

তিনি বলেন, মিরপুর-১১ এবং কাজীপাড়া স্টেশন আগামী ১৫ মার্চ থেকে চালু হবে। এ ছাড়া চলতি মাসেই উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়ায় স্টেশন খুলে দেওয়া হবে।

এম এ এন সিদ্দিক বলেন, মার্চের মধ্যেই উত্তরা থেকে আগারগাঁও অংশের ৯টি স্টেশনের সবগুলো স্টেশন চালু করব।

তিনি আরও বলেন, আগারগাঁও থেকে মতিঝিল অংশের কাজও শেষ পর্যায়ে। স্টেশনের কাজ প্রায় শেষ। এক্সিট ও এন্ট্রির নির্মাণ কাজ চলছে। আশা করছি, বছরের শেষ দিকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চালু করা হবে।

উল্লেখ্য, গত বছরের ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেল উদ্বোধন করেন। পরের দিন থেকে মেট্রোরেল সর্বসাধারণের জন্য উন্মুক্ত হয়। উত্তরা থেকে আগারগাঁও অংশের ৯টি স্টেশনের মধ্যে বর্তমানে পাঁচটি স্টেশন চালু রয়েছে।

এই সম্পর্কিত আরো

নীতি সুদের হার অপরিবর্তিত রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা

ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধ

ধানের শীষের’ পাশাপাশি ‘কোদালের’ পক্ষে ভোট চেয়েছেন তারেক রহমান

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারি

ক্ষতিপূরণসহ ৩ শর্ত মানলে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান

৪ দিন বন্ধ থাকবে ইন্টারনেট ব্যাংকিং

বেনাপোল সীমান্তে  বিদেশি পিস্তল-গুলি ও ম্যাগাজিন উদ্ধার

জাপানের নির্বাচনে তাকাইচির এলডিপির নিরঙ্কুশ জয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট: মঙ্গলবার রাত ১২টা থেকে মোটর সাইকেল চলাচলে নিষেধাজ্ঞা

ওসমান হাদি হত্যার সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার