মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
শিরোনাম
তাহসিফ সাউরির বন্ধু দীপ ফের ৩ দিনের রিমান্ডে স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনকে অ্যাম্বুলেন্স প্রদান করল এনসিসি ব্যাংক এসবিএসি ব্যাংকে এক্সপোর্ট মনিটরিং ও এফডিআই রিপোর্টিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পিবিআইএল ও আইইউবির সমঝোতা স্মারক স্বাক্ষর শ্রমিকদের উসকানি দিয়ে অস্থিতিশীলতার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৮০ লাখ টাকা ঘুষ দাবি, ১ লাখ টাকা নেওয়ার সময় দুদকের ফাঁদে সার্ভেয়ার আনোয়ার গ্যালভানাইজিংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন ১২ নভেম্বর জেএমআই সিরিঞ্জেসের পর্ষদ সভা
advertisement
জাতীয়

জন্ম ও মৃত্যু নিবন্ধনে ভুল সংশোধন সহজ করতে নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক: জন্ম ও মৃত্যু নিবন্ধন সংশোধনের কাজ এখন থেকে সংশ্লিষ্ট নিবন্ধন কার্যালয়েই করা যাবে। ব্যক্তির নাম, ঠিকানা ও ছোটখাটো ভুল সংশোধন প্রক্রিয়া সহজ করতে এ উদ্যোগ নিয়েছে রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়।

মানুষ যাতে ভোগান্তির শিকার না হয় এ জন্য এখন থেকে এ সব ছোট ভুল সংশোধন সংশ্লিষ্ট নিবন্ধক কার্যালয়েই করার সুযোগ দেওয়া হয়েছে।

রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় থেকে সম্প্রতি সব সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক, ক্যান্টনমেন্ট বোর্ডের চিফ এক্সিকিউটিভ অফিসারদেরকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, জন্ম ও মৃত্যু নিবন্ধন বিধিমালা অনুযায়ী নিবন্ধন তারিখের পরবর্তী ৯০ দিন পর্যন্ত নিবন্ধক সংশোধন করতে পারেন। কিন্তু বর্তমান বিডিআরআইএস সফটওয়্যারে ব্যক্তির নাম, বাবা-মায়ের নাম, ঠিকানা, সন্তানের ক্রম ও অন্যান্য ছোট-খাট ভুল সংশোধনের জন্য ইউনিয়নের ক্ষেত্রে উপজেলা নির্বাহী অফিসার, পৌরসভা, সিটি করপোরেশন ও ক্যান্টনমেন্ট বোর্ডের ক্ষেত্রে ডিডিএলজির মাধ্যমে সংশোধন করতে হয়। এটি সময়সাপেক্ষ ও জনভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়।

জন্ম ও মৃত্যু নিবন্ধন সংশোধন প্রক্রিয়া সহজ করার জন্য ব্যক্তির নাম, ঠিকানা ও ছোটখাটো ভুল সংশোধনে জনগণ যাতে জনভোগান্তির শিকার না হন সে জন্য এখন থেকে এ সব ভুল সংশোধন সংশ্লিষ্ট নিবন্ধক কার্যালয়ই করতে পারবে।

এ অবস্থায় নিবন্ধন কার্যালয়গুলোকে এ নির্দেশনা অনুযায়ী কার্যক্রম গ্রহণ করার পরামর্শ দেওয়ার জন্য চিঠিতে অনুরোধ করা হয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ