মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
শিরোনাম
তাহসিফ সাউরির বন্ধু দীপ ফের ৩ দিনের রিমান্ডে স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনকে অ্যাম্বুলেন্স প্রদান করল এনসিসি ব্যাংক এসবিএসি ব্যাংকে এক্সপোর্ট মনিটরিং ও এফডিআই রিপোর্টিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পিবিআইএল ও আইইউবির সমঝোতা স্মারক স্বাক্ষর শ্রমিকদের উসকানি দিয়ে অস্থিতিশীলতার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৮০ লাখ টাকা ঘুষ দাবি, ১ লাখ টাকা নেওয়ার সময় দুদকের ফাঁদে সার্ভেয়ার আনোয়ার গ্যালভানাইজিংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন ১২ নভেম্বর জেএমআই সিরিঞ্জেসের পর্ষদ সভা
advertisement
জাতীয়

কানাডার প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছে ঢাকা : পররাষ্ট্রমন্ত্রী

কর্পোরেট সংবাদ ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ঢাকা কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে চলতি বছরের সেপ্টেম্বরে বাংলাদেশে দ্বিপাক্ষিক সফরে আসার আমন্ত্রণ জানিয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী কানাডার ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বিষয়ক মন্ত্রী হারজিত এস সজ্জনের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকে বলেন, “আমরা তাকে (ট্রুডো) আমন্ত্রণ জানিয়েছি। তিনি জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে সেপ্টেম্বরে ভারত সফর করবেন। যদি তিনি সেই সময় এখানে আসতে সক্ষম হন তবে তা খুবই ভাল হবে।”

সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সজ্জনের সঙ্গে যৌথ প্রেস ব্রিফিংকালে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

বাংলাদেশে গণমানুষের মধ্যে ট্রুডোর ব্যাপক জনপ্রিয়তার কথা উল্লেখ করে মোমেন বলেন, “কানাডার প্রধানমন্ত্রী ছোটবেলায় বাংলাদেশ সফর করেছিলেন। বাংলাদেশে তার নাম জনপ্রিয়।

ট্রুডো ১৯৮৩ সালে ছোটবেলায় তার বাবা কানাডার প্রধানমন্ত্রী পিয়ের ট্রুডোর সাথে বাংলাদেশ সফর করেছিলেন।

আমন্ত্রণ সম্পর্কে, হারজিত এস সজ্জন বলেন, তিনি ব্যক্তিগতভাবে তার প্রধানমন্ত্রীকে ঢাকার আমন্ত্রণ পৌঁছে দিবেন।
কানাডার মন্ত্রী বলেন, “এ বিষয়টি আমি জানি যে, তিনি (ট্রুডো) বিষয়টি মনে রেখেছেন। তিনি তার বাবার সাথে বাংলাদেশে ভ্রমণ করার কথা সবসময় স্মরণ করেন। আমি জানি তাই, সুযোগ এলে তিনি এখানে সত্যিই আসতে চাইবেন।

২০২১ সালের মার্চ মাসে, ট্রুডো শৈশবে তার প্রথম বাংলাদেশ সফরের কথা স্মরণ করে জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতা লাভের ৫০তম বার্ষিকী উপলক্ষে একটি ভিডিও বার্তা পাঠিয়েছিলেন।
ভিডিও বার্তায় কানাডার প্রধানমন্ত্রী বলেছিলেন, “আমার বাবা এবং শেখ মুজিবুর রহমানের মধ্যে একটি দৃঢ় সম্পর্ক গড়ে ওঠছিল যা স্বাধীন বাংলাদেশের প্রতি কানাডার সমর্থনদানের মাধ্যমে সূচিত হয়েছিল। সূত্র-বাসস।

আরও পড়ুন:

সরকারি হাসপাতালে চেম্বার করে রোগী দেখা ও ফি নিয়ে কোন সিদ্ধান্ত হয়নি

ঢাকায় ফের দূতাবাস খুলল আর্জেন্টিনা

▐ সর্বশেষ পাওয়া সংবাদ