রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬
রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
পিএসএলের ড্রাফটে ৫০ বাংলাদেশি ক্রিকেটার ৩৬ দিনে ১৫ নেতাকর্মী নিহত: - টিআইবির প্রতিবেদন নিয়ে অন্তর্বর্তী সরকারের ব্যাখ্যা প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে মঙ্গলবার সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: - সারা দেশে ১১–১২ ফেব্রুয়ারি দোকান ও শপিং মল বন্ধ অসাধারণ প্রবৃদ্ধির মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করল প্রিয়শপ যমুনায় সমাবেশ ছত্রভঙ্গে আগ্নেয়াস্ত্র বা গুলি ব্যবহার করেনি পুলিশ সিরাজগঞ্জের ৬ আসনে বিএনপি–জামায়াত প্রধান প্রতিদ্বন্দ্বী নোয়াখালীতে ধানের শীষের পক্ষে নির্বাচনী পথযাত্রা
জাতীয়

আজ মিঠামইন যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘ ২ যুগ পর আজ মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর সফর ঘিরে হাওরজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। এদিন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বাড়িতে খাবার খাবেন প্রধানমন্ত্রী।

এ ব্যাপারে সূত্র জানায়, সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিঠামইনে বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাস পরিদর্শন শেষে জাতীয় পতাকা উত্তোলন করবেন। পরে তিনি উপজেলা সদরের কামালপুর গ্রামে রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে দুপুরের খাবারের নিমন্ত্রণে যাবেন। প্রধানমন্ত্রীকে বরণ করতে সেখানে অপেক্ষায় থাকবেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতির বড় ছেলে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক বলেন, দুপুরের খাবারে প্রধানমন্ত্রীর জন্য থাকবে হাওরের তরতাজা নানা প্রজাতির মাছ ও অষ্টগ্রামের বিখ্যাত সুস্বাদু পনির।

রাষ্ট্রপতির বাড়িতে দুপুরের খাবার গ্রহণ ও বিশ্রামের পর বিকেল ৩টায় স্থানীয় হ্যালিপ্যাড মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী।

রাষ্ট্রপতিপুত্র আরও বলেন, ‘দীর্ঘ দুই যুগ পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিঠামইন আসছেন। ১৯৯৮ সালে যখন এসেছিলেন তখনকার হাওর আর বর্তমান সরকারের উন্নয়নের হাওরের পার্থক্য স্বচক্ষে দেখার জন্য আওয়ামী লীগ সভানেত্রীর এ হাওর সফর।

এই সম্পর্কিত আরো

পিএসএলের ড্রাফটে ৫০ বাংলাদেশি ক্রিকেটার

৩৬ দিনে ১৫ নেতাকর্মী নিহত: টিআইবির প্রতিবেদন নিয়ে অন্তর্বর্তী সরকারের ব্যাখ্যা

প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে মঙ্গলবার

সংস্কার উদ্যোগ নিয়ে সরকারের ‘রিফর্ম বুক’ প্রকাশ

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: সারা দেশে ১১–১২ ফেব্রুয়ারি দোকান ও শপিং মল বন্ধ

অসাধারণ প্রবৃদ্ধির মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করল প্রিয়শপ

যমুনায় সমাবেশ ছত্রভঙ্গে আগ্নেয়াস্ত্র বা গুলি ব্যবহার করেনি পুলিশ

সিরাজগঞ্জের ৬ আসনে বিএনপি–জামায়াত প্রধান প্রতিদ্বন্দ্বী

নোয়াখালীতে ধানের শীষের পক্ষে নির্বাচনী পথযাত্রা