সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিগারেট-ওষুধসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক জাতিসংঘে প্রথম ভাষণে গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু সেপ্টেম্বরে ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের বোর্ড ও দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত জামায়াত নেতাকে মারধর - সাবেক সভাপতিসহ বিএনপির ২০ জনের বিরুদ্ধে মামলা ‘ফিফা আসিয়ান কাপ-২০২৬’ সরাসরি দেখা যাবে টফিতে ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা মমেক হাসপাতালে হাম উপসর্গে শিশু ও ডেঙ্গু জ্বরে যুবকের মৃত্যু
advertisement
জাতীয়

ঢাকায় এসেছেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী 

কর্পোরেট সংবাদ ডেস্ক : তিন দিনের সফরে আজ সকালে ঢাকায় এসেছেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল আটটার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এ সময় পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন তাকে স্বাগত জানান।

জানা গেছে, সান্তিয়াগো তার এই সফরে ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস বা কনসুলার অফিস খুলতে পারেন। এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে।

১৯৭৮ সালে ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস বন্ধ হয়ে যায় বলে জানা গেছে।

উল্লেখ্য, কাতার বিশ্বকাপে মেসিদের নিয়ে বাংলাদেশি সমর্থকদের উচ্ছ্বাস আর্জেন্টিনার বিভিন্ন গণমাধ্যমে ফলাও করে প্রচার করে। এমনকি আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের টুইটারেও বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে টুইট করে।

শুধু তাই নয়, গত ২০ ডিসেম্বর আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি অকুণ্ঠ সমর্থনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশের জনগণকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানান আর্জেন্টিনার প্রেসিডেন্ট।

মঙ্গলবার বিকেলে সান্তিয়াগো ক্যাফিয়েরো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে মতবিনিময়ের পর অনূর্ধ্ব-১৪ ফুটবলারদের প্রীতি ফুটবল ম্যাচ দেখবেন। বাংলাদেশ সফরে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী বেসরকারি সংস্থা ব্র্যাক ও সুপারশপ ইউনিমার্টের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে সহযোগিতার বিষয়ে মতবিনিময় করবেন।

সর্বশেষ পাওয়া সংবাদ